অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী- ব্যাখ্যা করো।
উত্তর: অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার প্রোগ্রামটি বেশি উপযোগী যা নিচে ব্যাখ্যা করা হলো- ১. কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে অনুবাদ করে কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। ২. কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল প্রদর্শন করে অনুবাদ বন্ধ করে দেয়। ৩. কম্পাইলারের প্রোগ্রাম নির্বাহে অন্যান্য অনুবাদক প্রোগ্রামের চেয়ে কম সময় লাগে। ৪. একবার কম্পাইল অর্থাৎ রূপান্তর করার পর পুনরায় কম্পাইল করার প্রয়োজন হয় না। উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় কম্পাইলার প্রোগ্রামটি বেশি উপযোগী।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর