আফিয়া ও মেহেক এর ব্যবহৃত মোবাইল ফোনদ্বয়ের প্রজন্ম চিহ্নিত করে কোনটি বেশি সুবিধাজনক তার সপক্ষে তুলনামূলক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের তথ্যানুসারে আফিয়ার মোবাইলে শুধুমাত্র কথা বলা ও SMS পাঠানো যায়। যা দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য। অন্যদিকে, মেহেকের মোবাইলের মাধ্যমে ভিডিও কল এবং ই-কমার্সের কাজ করা যায়। যা তৃতীয় প্রজন্মের (3G) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য। নিচে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের তুলনা দেওয়া হলো- ১. 2G তে ভয়েসের মান সীমিত, ভিডিওকল সম্ভব নয়। কিন্তু 3G-তে ভয়েসের মান আরও উন্নত হয় এবং ভিডিও কল সম্ভব হয়। ২. 2G তে ডেটা স্পিড ছিল খুব ধীর, যেখানে 3G তে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে। ৩. 2G তে সীমিত ওয়েব ব্রাউজিং ছিল, আর 3G তে ফুল ওয়েব ব্রাউজিং ও ভিডিও স্ট্রিমিং সম্ভব হয়। 8. 2G ফোনে সাধারণ অ্যাপস ও মিড়িয়া চলত, কিন্তু 3G স্মার্টফোনে উন্নত অ্যাপস ও ইউটিউব চালানো যেত। ৫. 2G মূলত ভয়েস ও SMS কেন্দ্রিক, আর 3G-তে ভিডিও কল, ইমেইল, GPS ও সোশ্যাল মিডিয়া চালানো সম্ভব। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন দ্বিতীয় প্রজন্মের তুলনায় অনেক বেশি সুবিধাজনক ও আধুনিক। এতে উচ্চ গতির ইন্টারনেট, ভিডিও কল, স্মার্ট অ্যাপস ও মাল্টিমিডিয়ার সুবিধা থাকায় ব্যবহারকারীরা বহুমাত্রিক সুবিধা ভোগ করতে পারে। তাই বর্তমানে 2G এর চেয়ে 3G প্রযুক্তির জনপ্রিয়তা অনেক বেশি।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
আফিয়া ও মেহেক এর ব্যবহৃত মোবাইল ফোনদ্বয়ের প্রজন্ম চিহ্নিত করে কোনটি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর