উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সমস্যাটি সমাধানের জন্য, সি ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে লুপ ব্যবহারের প্রয়োজন আছে কী? কোডসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সমস্যাটি তথা দুটি ধনাত্মক সংখ্যার গ.সা.গু নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে লুপ ব্যবহারের প্রয়োজন আছে। নিচে উক্ত সমস্যার সমাধান হিসেবে একটি সি প্রোগ্রাম লিখা হলো: # include int main ( ) int L, S, R; printf ("Enter Large Value :"); scanf ("%d", &L); printf ("Enter small value :"); scanf ("%d", &S); while (L% S!= 0) R = L%S; L = S; S = R; printf ("GCD = %d", S); return 0; উক্ত প্রোগ্রামের ক্ষেত্রে কোন নির্দিষ্ট ধাপে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করলে, প্রাপ্ত ভাগশেষ পরবর্তী ধাপে ভাজক হিসেবে ব্যবহৃত হয় এবং পরের ধাপের জন্য ছোট সংখ্যাটি বড় সংখ্যা হিসেবে বিবেচিত হয়। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য পাওয়া যায়। ধাপের এই পুনরাবৃত্তি করার জন্যই উদ্দীপকের প্রোগ্রামে লুপ ব্যবহার করা প্রয়োজন হয়।
HSC ICT Chapter 5 : প্রোগ্রামিং ভাষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 5 : প্রোগ্রামিং ভাষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সমস্যাটি সমাধানের জন্য, সি ভাষায় প্রোগ্রা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর