উদ্দীপকের হাতেম আলী 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেন?
উত্তর: উদ্দীপকের হাতেম আলী 'রেইনকোট' গল্পের প্রিন্সিপাল ড. আফাজ আহমেদ এর চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয় 'রেইনকোর্ট' গল্পে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। পাকিস্তানের কল্যাণ কামনায় প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ছেন। মুক্তিযুদ্ধের সময় প্রিন্সিপাল পাকিস্তানিদের পক্ষে অবস্থান নেন। তাদের সহকারী হিসেবে কাজ করেন। তাই তিনি সর্বদা তাদের মঙ্গল কামনা করতেন। আর তাদের জয়ের জন্য দিনরাত দোয়া-দরুদ পড়তেন। রেইনকোট' গল্পটি একটি প্রতীকী গল্প। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। এ গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে। এদিকে দীপকের হাতেম আলি প্রধান হয়ে ওঠেন হানাদার বাহিনীর আশ্রয়দাতা ও সাহায্যকারী। তিনি এ কাজে সহকর্মীদেরও বাধ্য করেন এবং কেউ সম্মত না হলে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। এই প্রেক্ষিতে হাতেম আলি এবং কলেজের প্রিন্সিপাল ড. আফাজ আহমেদের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের হাতেম আলী 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর