'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?
ক. বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
খ. বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
গ. বাঙালির প্রতিবাদের প্রতীক
ঘ. বাঙালির বীরত্বের প্রতীক
উত্তর: বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
ব্যাখ্যা: বাঙালি জাতীয়তাবাদের উজ্জীবনের প্রধান ঘটনা বায়ান্নর ভাষা আন্দোলন। তাই গল্পে বর্ণিত কলেজের প্রিনসিপ্যাল পাকিস্তানি বাহিনীকে সকল স্কুলকলেজ থেকে ভাষা আন্দোলনের স্মারক শহিদ মিনার সরিয়ে দিতে বলেন।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · MCQ