শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের সঙ্গে তুলনা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার প্রতি নির্যাতনের সঙ্গে একসূত্রে গাঁথা। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা ঢাকা কলেজের একজন লেকচারার। তিনি অত্যন্ত সাদাসিধা প্রকৃতির। মুক্তিযুদ্ধের সময় অনেকেই পাকিস্তানের পক্ষ অবলম্বন করলেও তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকজন গেরিলা যোদ্ধা ঢাকা কলেজে অবস্থানরত পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে আক্রমণ করায় পাকিস্তানি মিলিটারি ঢাকা কলেজের কয়েকজন প্রগতিশীল শিক্ষকদের সন্দেহের তালিকায় রাখে। এই জন্য প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নূরুল হুদাকে কলেজে ডেকে আনা হয়। মুক্তিযোদ্ধাদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও নুরুল হুদার ওপর দোষারোপ করা হয়। একপর্যায়ে নূরুল হুদার ওপর নির্যাতন শুরু হয়। নির্যাতনের প্রথম পর্যায়ে তিনি ব্যথা পেলেও পরবর্তীতে একে স্রেফ উৎপাত মনে হয়েছিল। উদ্দীপকের কালাম যেন নুরুল হুদারই প্রতিচ্ছবি। কালাম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। তাকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে অত্যাচার করে। ফলে তার শরীর ও নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। কালামকে নির্যাতন করে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে খোঁজখবর জানার চেষ্টা করে। কিন্তু শত নির্যাতন সহ্য করেও কালাম মুক্তিফৌজদের কোনো সন্ধান পাকিস্তানিদের কাছে দেয়নি। এর ফলে নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায়। কালাম পাকিস্তানিদের হাতে শহিদ হলেও মুক্তিযোদ্ধাদের কোনো তথ্য প্রদান না করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার নির্যাতনের সাথে একসূত্রে গাঁথা।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের সঙ্গে ত…

উদ্দীপক

বৃত্তাকারে দাঁড়ানো মিলিটারির মাঝখানে হাত-পা বাঁধা কালামকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো। কালামের নাক-মুখ থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, মুক্তিবাহিনী কোথায় পালিয়ে গেছে? তিনি ঠিক করলেন, কিছুই বলবেন না। বন্দুকের নলটা কপালের ঠিক মাঝখানটায় ধরা হলো। তিনি বললেন, 'আমার মতো সাধারণ কালামের মৃত্যুতে কিছু এসে যায় না। কিন্তু মুক্তিফৌজদের জীবনের দাম আছে। মুক্তিফৌজ না বাঁচলে তোমাদের মারবে কে?' গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে যায়।

Chittagong · 2023

উত্তর

'রেইনকোট' গল্পে ইসহাক একজন পিওন।

উত্তর

'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকার বিষয়টি বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র শীতের কবলে পড়ে জার্মান বাহিনী রাশিয়ায় পর্যুদস্ত হয়েছিল। গল্পকার শীত ঋতুকে তাই জেনারেল উইনটার বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্ষা ঋতুর কারণে পাকিস্তানি বাহিনী একইভাবে পর্যুদস্ত হয়েছিল। বাংলার প্রবল ঝড়-বৃষ্টির সাথে হানাদার বাহিনীর পরিচয় ছিল না। ফলে তাদের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বর্ষা ঋতুর সাথেও লড়তে হয়েছিল। 'রেইনকোট' গল্পে বর্ষা ঋতুকে তাই রাশিয়ার জেনারেল উইনটারের সাথে তুলনা করে জেনারেল মনসুন বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার প্রতি নির্যাতনের সঙ্গে একসূত্রে গাঁথা। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা ঢাকা কলেজের একজন লেকচারার। তিনি অত্যন্ত সাদাসিধা প্রকৃতির। মুক্তিযুদ্ধের সময় অনেকেই পাকিস্তানের পক্ষ অবলম্বন করলেও তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকজন গেরিলা যোদ্ধা ঢাকা কলেজে অবস্থানরত পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে আক্রমণ করায় পাকিস্তানি মিলিটারি ঢাকা কলেজের কয়েকজন প্রগতিশীল শিক্ষকদের সন্দেহের তালিকায় রাখে। এই জন্য প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নূরুল হুদাকে কলেজে ডেকে আনা হয়। মুক্তিযোদ্ধাদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও নুরুল হুদার ওপর দোষারোপ করা হয়। একপর্যায়ে নূরুল হুদার ওপর নির্যাতন শুরু হয়। নির্যাতনের প্রথম পর্যায়ে তিনি ব্যথা পেলেও পরবর্তীতে একে স্রেফ উৎপাত মনে হয়েছিল। উদ্দীপকের কালাম যেন নুরুল হুদারই প্রতিচ্ছবি। কালাম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। তাকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে অত্যাচার করে। ফলে তার শরীর ও নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। কালামকে নির্যাতন করে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে খোঁজখবর জানার চেষ্টা করে। কিন্তু শত নির্যাতন সহ্য করেও কালাম মুক্তিফৌজদের কোনো সন্ধান পাকিস্তানিদের কাছে দেয়নি। এর ফলে নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায়। কালাম পাকিস্তানিদের হাতে শহিদ হলেও মুক্তিযোদ্ধাদের কোনো তথ্য প্রদান না করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার নির্যাতনের সাথে একসূত্রে গাঁথা।

উত্তর

উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নূরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।"- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। 'রেইনকোট' একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। এই গল্পে রেইনকোট একটি চেতনা ও শক্তির প্রতীক। রেইনকোট পরিধান করো নুরুল হুদার মতো সাধারণ মানুষও সাহসী হয়ে ওঠেন। নুরুল হুদা মুক্তিযুদ্ধ চলাকালীন সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন। তিনি মনের ভুলেও কখনো কারো সাথে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সম্পর্কে আলোচনা করেননি। তিনি সবসময় এই সকল আলোচনা থেকে নিজেকে সচেতনভাবে সরিয়ে রেখেছেন। কিন্তু সেই নিরীহ ও সাধারণ লেকচারার নুরুল হুদা পাকিস্তানিদের নির্যাতনের মুখেও তাদের কাছে নতি স্বীকার করেননি। নুরুল হুদা তাই মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহী হওয়ার প্রতীকী চরিত্র। উদ্দীপকের কালামও মুক্তিযুদ্ধের বিপ্লবী চরিত্র। কালামের মতো অনেক সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, চিকিৎসা ও সেবা দিয়ে সহযোগিতা করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক সাধারণ মানুষ পাকিস্তানিদের দ্বারা অত্যাচারিত হয়েও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য প্রদান করেননি। কালাম যেন সেই সকল সাধারণ মানুষের প্রতিনিধি চরিত্র। কালাম পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত ও শহিদ হয়েছিলেন কিন্তু পাকিস্তানিদের কাছে মুখ খোলেননি। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে বলা যায় যে, নুরুল হুদা ও কালামের মতো সাধারণ মানুষই মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তাঁদের মতো অসংখ্য মানুষ খাদ্য, আশ্রয় ও চিকিৎসা দিয়ে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন। তাঁদের বিন্দু বিন্দু সহযোগিতা তখন সমুদ্রের জোয়ারের মতো উচ্ছ্বাস জাগিয়েছে। নুরুল হুদা ও কালামের মাধ্যমে সেই সকল মানুষের অবদান তুলে ধরা হয়েছে। মূলত বাংলাদেশের সাধারণ মানুষই ছিল মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তাই বলা যায়, “উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।