"উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নূরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।"- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। 'রেইনকোট' একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। এই গল্পে রেইনকোট একটি চেতনা ও শক্তির প্রতীক। রেইনকোট পরিধান করো নুরুল হুদার মতো সাধারণ মানুষও সাহসী হয়ে ওঠেন। নুরুল হুদা মুক্তিযুদ্ধ চলাকালীন সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন। তিনি মনের ভুলেও কখনো কারো সাথে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সম্পর্কে আলোচনা করেননি। তিনি সবসময় এই সকল আলোচনা থেকে নিজেকে সচেতনভাবে সরিয়ে রেখেছেন। কিন্তু সেই নিরীহ ও সাধারণ লেকচারার নুরুল হুদা পাকিস্তানিদের নির্যাতনের মুখেও তাদের কাছে নতি স্বীকার করেননি। নুরুল হুদা তাই মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহী হওয়ার প্রতীকী চরিত্র। উদ্দীপকের কালামও মুক্তিযুদ্ধের বিপ্লবী চরিত্র। কালামের মতো অনেক সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, চিকিৎসা ও সেবা দিয়ে সহযোগিতা করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক সাধারণ মানুষ পাকিস্তানিদের দ্বারা অত্যাচারিত হয়েও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য প্রদান করেননি। কালাম যেন সেই সকল সাধারণ মানুষের প্রতিনিধি চরিত্র। কালাম পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত ও শহিদ হয়েছিলেন কিন্তু পাকিস্তানিদের কাছে মুখ খোলেননি। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে বলা যায় যে, নুরুল হুদা ও কালামের মতো সাধারণ মানুষই মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তাঁদের মতো অসংখ্য মানুষ খাদ্য, আশ্রয় ও চিকিৎসা দিয়ে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন। তাঁদের বিন্দু বিন্দু সহযোগিতা তখন সমুদ্রের জোয়ারের মতো উচ্ছ্বাস জাগিয়েছে। নুরুল হুদা ও কালামের মাধ্যমে সেই সকল মানুষের অবদান তুলে ধরা হয়েছে। মূলত বাংলাদেশের সাধারণ মানুষই ছিল মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তাই বলা যায়, “উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকের কালাম ও 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তির…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর