উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে 'রেইনকোট' গল্পের পাকিস্তানি মিলিটারিদের নারকীয় ধ্বংসলীলার সাথে সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' গল্পে আখতারুজ্জামান ইলিয়াস কেন্দ্রীয় চরিত্র নুরুল হুদার দৃষ্টিকোণ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও ধ্বংসযজ্ঞের নির্মম চিত্র তুলে ধরেছেন। পাকিস্তানি বাহিনী ক্লাক-ডাউনের রাতে অর্থাৎ ২৫শে মার্চের কালরাতে আধুনিক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ট্যাঙ্কের গোলা ও মেশিনগান-স্টেনগানের গুলিতে নারী-শিশু-বৃদ্ধসহ বেসামরিক মানুষকে হত্যা করে। পাকিস্তানি মিলিটারি ও তাদের এদেশীয় দোসররা শহিদ মিনার গুঁড়িয়ে দেয়, চালায় সাম্প্রদায়িক নির্যা উদ্দীপকের কবিতাংশে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার বর্ণনা দেখা যায়। তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তান তথা বাংলা নিয়ে যে পোড়ামাটির নীতি অবলম্বন করেছিল তার চিত্র উদ্দীপক ও গল্পে বর্ণিত হয়েছে। গল্পে যেখানে 'একটি চরিত্রের ভাষ্যে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা তুলে ধরা হয়েছে, সেখানে তেমনি উদ্দীপকের কবিতাংশে পাকিস্তানি বাহিনীর বীভৎস হত্যা উৎসবের কথা তুলে ধরা হয়েছে। গল্পে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা, ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগের কথা এসেছে। উদ্দীপকেও পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ ছড়িয়ে দেওয়ার কথা এসেছে। তাই বর্ণনার ভিন্নতা থাকলেও উদ্দীপক ও গল্প— উভয়স্থলে পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও বর্বরতার কথা তুলে ধরা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর