“উদ্দীপকে 'রেইনকোট' গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।"- মূল্যায়ন কর।
উত্তর: গল্প ও উদ্দীপকের তুলনামূলক বিশ্লেষণে এ কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে উদ্দীপকে হানাদার বাহিনীর যে নির্মমতা ফুটে উঠেছে, সেটাই 'রেইনকোট' গল্পে সেই দিকটি প্রকাশিত হয়েছে । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুর ধ্বংসলীলা ও হত্যাযজ্ঞের কাহিনি নিয়ে 'রেইনকোট' গল্প রচিত। গল্পে নুরুল হুদার জবানিতে পাকিস্তানি বাহিনীর নির্মম নিপীড়ন ও হত্যাযজ্ঞের বর্ণনা উঠে এসেছে। পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫শে মার্চের ক্রাক-ডাউন, সাম্প্রদায়িক নির্যাতন, শহিদ মিনার ধ্বংসকরণ, সন্দেহভাজনদের নির্যাতনের ছবি নুরুল হুদা ও অন্যান্য চরিত্রের কথোপকথনের মাধ্যমে ফুটে উঠেছে । উদ্দীপকের কবি এক বিশেষ শ্রেণির জন্য ভয়াবহ ও নির্মম মৃত্যু কামনা করেছেন। কবি তাদের সহজ মৃত্যু কামনা করেন না। উল্লেখ না থাকলেও আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না এই শ্রেণি হলো পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারি এদেশের মানুষের স্বাধিকারের দাবি অস্ত্রের মুখে দমন করে। চালায় নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। তারা মৃত্যুর উৎসবে মেতে ওঠে। বাংলার পার্ক, মাঠ, ক্যাম্পাস, বাজার বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়ে ভরিয়ে দেয় । গল্প ও উদ্দীপকের উভয় স্থানে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও অত্যাচারের কথা তুলে ধরা। উদ্দীপকে পাকিস্তানি বাহিনীকে নরঘাতক রূপে চিহ্নিত করা হয়েছে। এরা সারা বাংলাজুড়ে মৃত্যুর বীভৎস গন্ধ ছড়িয়ে দিয়েছে। তারা এদেশের মানুষকে হত্যার মাধ্যমে বিকৃত উল্লাসে মেতেছিল। উদ্দীপকের এই মূল ভাবনাই গল্পে প্রধান চরিত্র নুরুল হুদার জবানি থেকে বর্ণিত হয়েছে। নুরুল হুদা ও অন্যান্য চরিত্রের বর্ণনার মধ্য দিয়ে আমরা পাকিস্তানি বাহিনীর হত্যালীলা, নারী নির্যাতন, সাম্প্রদায়িক অত্যাচার, শহিদ মিনার ধ্বংসকরণের বীভৎস কর্মকাণ্ডের পরিচয় পাই। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের শিকার ঢাকা শহরের বাসিন্দাদের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র এ গল্পে শিল্পিতভাবে ফুটে উঠেছে। তাই “উদ্দীপকে হানাদার বাহিনীর যে নির্মমতা ফুটে উঠেছে, সেটিই 'রেইনকোট' গল্পে প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“উদ্দীপকে 'রেইনকোট' গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।"- মূল্যা…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর