উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা কীভাবে 'রেইনকোট গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা 'রেইনকোট' গল্পের গেরিলা মুক্তযোদ্ধাদের অতর্কিত হামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি শাসক-শোষক ও হানাদার বাহিনী এদেশে নির্মম-নির্যাতন চালালে এদেশের মুক্তিকামী সাহসী জনতা তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নামে। তারা, গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে পাকিস্তানি সেনাদের বিপর্যস্ত করে দেয়। হঠাৎ হঠাৎই আক্রমণ করে তারা পালিয়ে যায়। উদ্দীপকে গেরিলা বাহিনীর যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেখানে তারা যুদ্ধে জয়লাভ এবং সাময়িক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে;' যেমন অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট এবং রান কৌশল ইত্যাদির কথা বলা হয়েছে। 'রেইনকোট' গল্পে গেরিলা যোদ্ধাদের হানাদার বাহিনীর ওপর অতর্কিত হামলার বিষয়টি লক্ষ করা যায়। তারা কুলির বেশে হানাদার বাহিনীর ক্যাম্পের পাশে থাকা বিদ্যুৎ ট্রান্সফর্মার ধ্বংস করে। অস্ত্র হাতে নৌকা বোঝাই করে এসে আক্রমণ করে আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায়। এভাবে উদ্দীপকের গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা 'রেইনকোট' গল্পের গেরিলা মুক্তিযোদ্ধাদের অতর্কিত হামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা কীভাবে 'রেইনকোট গল্পে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর