"উদ্দীপকের অন্তর্ঘাত এবং 'রেইনকোট' গল্পে 'কুলিদের সঙ্গে নুরুল হুদার আতাঁত তাকে স্বাতন্ত্র্য দিয়েছে।" মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের অন্তর্ঘাত এবং 'রেইনকোট' গল্পে কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাঁত তাকে স্বাতন্ত্র্য দিয়েছে।"- মন্তব্যটি যথার্থ। মানসিক অন্তর্ঘাত কখনো কখনো প্রবল ভীতু মানুষকেও অসীম সাহসী করে তোলে। অন্তর্ঘাতে জর্জরিত হয়ে মানুষ নিজের ভেতরকার শক্তিকে জাগ্রত করার সাহস পায়। ফলে নিজেকে সে একজন বিশেষ মানুষ হিসেবে আবিষ্কার করে। উদ্দীপকে গেরিলা যোদ্ধাদের যুদ্ধে জয়লাভ এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম কৌশল ব্যবহারের পাশাপাশি তাদের অন্তর্ঘাতের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। গেরিলা যোদ্ধাদের এই অন্তর্ঘাতের বিষয়টি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার চরিত্রেও দেখা যায়। নুরুল হুদা একসময় একজন ভীতু মানুষ ছিলেন। তিনি যুদ্ধ থেকে নিজেকে বিরত রেখে নানাভাবে অন্তর্দ্বন্দ্বে ও অন্তর্ঘাতে ভুগেছেন। শ্যালক মুক্তিযোদ্ধার রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে একসময় সাহস সঞ্চার হয়। মিলিটারির হাতে আটক হয়ে ছদ্মবেশী গেরিলা যোদ্ধা কুলিদের সঙ্গে আঁতঁতের প্রসঙ্গে তিনি হয়ে ওঠেন অসীম সাহসী ও স্বতন্ত্র এক সত্তা। • 'রেইনকোট' গল্পের শেষ দিকে নুরুল হুদা মিলিটারির হাতে আটক হয়ে গেরিলা যোদ্ধাদের সাথে তার আঁতাতের অভিযোগে অভিযুক্ত হন। এতে নুরুল হুদা বিন্দুমাত্র বিচলিত হননি। নিজেকে সাহসী মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে চিহ্নিত করে গর্ববোধ করেছেন। এভাবে অন্তর্ঘাত ও কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাঁত তাঁকে স্বতন্ত্র করেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকের অন্তর্ঘাত এবং 'রেইনকোট' গল্পে 'কুলিদের সঙ্গে নুরুল হুদার…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর