উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা 'রেইনকোট' গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে যার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা কর্তৃক পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার বিষয়টি ফুটে উঠেছে। ঢাকাকে শত্রুমুক্ত করতে তরুণ মুক্তিযোদ্ধারা কৌশলে পাক হানাদারদের ওপর আক্রমণ চালাত। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু আক্রমণে শত্রুদের বিপর্যস্ত করে তোলা ছিল মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল। ঢাকার বাইরে থেকে নৌকায় করে এসে অপারেশন সম্পন্ন করে আবার তারা চলে যেত। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের উল্লেখ রয়েছে। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ দেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে কেন্দ্রে চলে আসে তা ভেবে জনগনের চেতনা উজ্জীবিত হয়ে ওঠে। মুক্তিবাহিনীর আক্রমণে শত্রুবাহিনী দিশেহারা হয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের কৌশলের দিক থেকে আলোচ্য গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর