শেয়ারFacebookWhatsApp

"মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: "মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞ এদেশের নিরস্ত্র- নিরপরাধ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তোলে। পাকিস্তানিদের হামলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গেরিলা আক্রমণকে প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করে মুক্তিযোদ্ধারা। আলোচ্য গল্পে দেখা যায়, কুলির ছদ্মবেশে মুক্তিযোদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে, খানসেনাদের জিপ উড়িয়ে দেয়, নৌকায় করে ভারী অস্ত্র বয়ে এনে পাকিস্তানি সেনাদের হত্যা করে। উদ্দীপকে দেখা যায়, ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে, ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং গড়ে তোলে প্রবল প্রতিরোধ, যা উদ্দীপকে পরিলক্ষিত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা বর্ডার ঘেঁষা অঞ্চল থেকে বিস্তৃত হয়ে দেশের কেন্দ্রে পৌঁছে যায়। পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বাঙালিরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শোষিত হতে থাকে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর তারা বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। মূলত নানারকম অত্যাচারের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিকে পঙ্গু ও নিঃশেষ করতে চেয়েছিল। আলোচ্য গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। আবার, উদ্দীপকটি বাঙালির প্রবল প্রতিরোধের সাক্ষ্য বহন করে। আলোচ্য গল্পে দেখা যায়, কথক নুরুল হুদার শ্যালক মিন্টু জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। মুক্তিযোদ্ধারা উপর্যুপরি আক্রমণের মধ্য দিয়ে শত্রুদের আতঙ্কগ্রস্ত করে তুলেছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, "মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

"মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ ন…

উদ্দীপক

ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো সাত-আটদিন আগে এরকম বোমা। ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা তাহলে সত্যি সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে? এতদিন জানতাম বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও?

Jessore · 2023

উত্তর

মিন্টুর জন্য নুরুলহুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়।

উত্তর

মুক্তিসেনা মিন্টুর রেইনকোটটি পরে ভীতু প্রকৃতির নুরুল হুদার ভেতরে যে চেতনা সঞ্চারিত হয়েছিল, তার নিখুঁত পরিচয় আছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরার পর থেকেই ভীতু প্রকৃতির নুরুল হুদার মাঝে সখারিত হয় সাহস ও দেশপ্রেমের এক বিচিত্র অনুভতি। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সংযোগ থাকায় তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু রেইনকোটটির কারণে তার মাঝে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল, তা যেন তার চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। নুরুল হুদার কাছে চাবুকের আঘাতের ব্যাপারটি রেইনকোর্টের ওপর বৃষ্টি পড়ার মতোই স্বাভাবিক লাগছিল।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা 'রেইনকোট' গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে যার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা কর্তৃক পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার বিষয়টি ফুটে উঠেছে। ঢাকাকে শত্রুমুক্ত করতে তরুণ মুক্তিযোদ্ধারা কৌশলে পাক হানাদারদের ওপর আক্রমণ চালাত। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু আক্রমণে শত্রুদের বিপর্যস্ত করে তোলা ছিল মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল। ঢাকার বাইরে থেকে নৌকায় করে এসে অপারেশন সম্পন্ন করে আবার তারা চলে যেত। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের উল্লেখ রয়েছে। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ দেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে কেন্দ্রে চলে আসে তা ভেবে জনগনের চেতনা উজ্জীবিত হয়ে ওঠে। মুক্তিবাহিনীর আক্রমণে শত্রুবাহিনী দিশেহারা হয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের কৌশলের দিক থেকে আলোচ্য গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞ এদেশের নিরস্ত্র- নিরপরাধ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তোলে। পাকিস্তানিদের হামলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গেরিলা আক্রমণকে প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করে মুক্তিযোদ্ধারা। আলোচ্য গল্পে দেখা যায়, কুলির ছদ্মবেশে মুক্তিযোদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে, খানসেনাদের জিপ উড়িয়ে দেয়, নৌকায় করে ভারী অস্ত্র বয়ে এনে পাকিস্তানি সেনাদের হত্যা করে। উদ্দীপকে দেখা যায়, ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে, ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং গড়ে তোলে প্রবল প্রতিরোধ, যা উদ্দীপকে পরিলক্ষিত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা বর্ডার ঘেঁষা অঞ্চল থেকে বিস্তৃত হয়ে দেশের কেন্দ্রে পৌঁছে যায়। পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বাঙালিরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শোষিত হতে থাকে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর তারা বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। মূলত নানারকম অত্যাচারের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিকে পঙ্গু ও নিঃশেষ করতে চেয়েছিল। আলোচ্য গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। আবার, উদ্দীপকটি বাঙালির প্রবল প্রতিরোধের সাক্ষ্য বহন করে। আলোচ্য গল্পে দেখা যায়, কথক নুরুল হুদার শ্যালক মিন্টু জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। মুক্তিযোদ্ধারা উপর্যুপরি আক্রমণের মধ্য দিয়ে শত্রুদের আতঙ্কগ্রস্ত করে তুলেছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, "মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।