উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পে বর্ণিত পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের বিষয়টির প্রতি ইঙ্গিত করে, যা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা কর্তৃক পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার বিষয়টি ফুটে উঠেছে। ঢাকাকে শত্রুমুক্ত করতে তরুণ মুক্তিযোদ্ধারা কৌশলে পাকিস্তানি হানাদারদের ওপর আক্রমণ চালাত। ঢাকার বাইরে থেকে নৌকায় করে এসে অপারেশন সম্পন্ন করে তারা মুহুর্তের মধ্যে উধাউ হয়ে যেত। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু আক্রমণে শত্রুদের বিপর্যস্ত করে তোলা ছিল মুক্তিযোদ্ধাদের যুদ্ধকৌশল । উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের উল্লেখ রয়েছে। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে শত্রুবাহিনী দিশেহারা হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও মুক্তিবাহিনীর আক্রমণের এই রহস্য তারা ভেদ করতে পারে না। মুক্তিযোদ্ধাদের কৌশলের কাছে নাস্তানাবুদ হয়ে পাকিস্তানি বাহিনীর অনেককে প্রাণ হারাতে হয়। মুক্তিযোদ্ধাদের যুদ্ধকৌশল দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। তাই মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণের কৌশলের দিক থেকে আলোচ্য গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা 'রেইনকোট' গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর