“উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ মাত্র।” এ মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতার কথা উঠে এলেও 'রেইনকোট' গল্পের পরিপূর্ণ চিত্র এখানে ফুঠে ওঠেনি। 'রেইনকোট' গল্পটি রচিত হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে। এখানে গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা উঠে এসেছে। পাশাপাশি উঠে এসেছে যুদ্ধকালীন দেশের অবস্থা। কিন্তু গল্পের মূল বিষয় হিসেবে উঠে এসেছে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরার পর ভীতু নুরুল হুদার মধ্যে সাহস ও দেশাত্মবোধের চেতনা জাগ্রত হওয়ার দিকটি। একজন মুক্তিযোদ্ধার পোশাকও যে মানুষকে প্রভাবিত করতে পারে সেটিই এখানে দেখানো হয়েছে । উদ্দীপকে গেরিলা যুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা শত্রুদের মোকাবিলা করার জন্য গেরিলা যুদ্ধকৌশল অবলম্বন করেছিল। সম্মুখ যুদ্ধের চেয়ে গেরিলা আক্রমণ ছিল বেশি ফলপ্রসূ। উদ্দীপকে লক্ষ করা যায়, আকস্মিক আক্রমণে মুক্তিযোদ্ধারা শত্রুসেনাদের হত্যা করে এবং শত্রুদের প্রতি আক্রমণের পূর্বেই তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয়। শত চেষ্টা করেও হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এই রহস্য ভেদ করতে পারে না। উদ্দীপক এবং আলোচ্য গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। গেরিলা যোদ্ধারা আকস্মিক আক্রমণে শত্রুদের ব্যতিব্যস্ত করে তুলত এবং তাদের মাঝে ভয়ের সঞ্চার করত। উদ্দীপক ও আলোচ্য গল্প উভয় ক্ষেত্রেই গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে। কিন্তু আলোচ্য গল্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের দিকটি ছাড়াও আরও নানা দিক উঠে এসেছে। এখানে পাকিস্তানি বাহিনীর অত্যাচার, রাজাকারদের দৌরাত্ম ও সাধারণ মানুষদের মধ্যে একসময় মুক্তিযুদ্ধের চেতনার জাগরণের দিকটিও বর্ণিত হয়েছে। এ বিবেচনায় বলা যায়, উদ্দীপকে কেবল মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতার কথা উঠে এসেছে, যা 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ মাত্র।” এ মন্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর