অযুত প্রাণের অগ্নিশিখার সূর্য-কুঁড়ি বলতে কী বোঝানো হয়েছে? 'রেইনকোট' গল্পের আঙ্গিকে আলোচনা কর।
উত্তর: 'অযুত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি' বলতে 'রেইনকোট' গল্পে বাঙালির মধ্যে স্বাধীনতার জন্য যে বিপ্লবী চেতনার জাগরণ ঘটেছিল তা বোঝানো হয়েছে । 'রেইনকোট' গল্পে কলেজ শিক্ষক নুরুল হুদার জবানিতে মুক্তিযুদ্ধের সময় ঢাকার আতঙ্কজনক পরিস্থিতি ও মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের বিষয়টি ফুটে উঠেছে। বাংলার ছেলেরা এদেশের মুক্তির জন্য অগ্নিশিখার মতো জ্বলে উঠেছিল। তারা শত্রুকে পর্যদুস্ত করতে নানা কৌশলে আক্রমণ অব্যাহত রাখে । জীবনবাজি রাখা তেজি তরুণেরা সকল ভয়কে উপেক্ষা করে অব্যাহত রাখে মুক্তির লড়াই । উদ্দীপকের চরণে অযুত প্রাণের অগ্নিশিখার মতো প্রতিবাদী চেতনার জাগরণের কথা বলা হয়েছে। যে জাগরণ বাঙালির স্বভাবজাত বিদ্রোহের পরিচায়ক। যখনই দেশ-জাতি কোনো সংকটে পড়েছে, তখনই এদেশের অগণিত জনতা বিদ্রোহী চেতনায় জ্বলে উঠেছে। শত্রুর বিষদাঁত উপড়ে ফেলে তারা প্রমাণ করেছে এ জাতি পরাজয় স্বীকার করতে জানে না, পরাধীনতা মানে না। পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদী এই দিকটি 'রেইনকোট' গল্পেও ফুটে উঠেছে। বিদেশি মিলিটারিরা মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে এক ভয়ার্ত পরিবেশ তৈরি করেছিল। বাংলার মুক্তিসেনারা তখন দ্রোহের আগুনে জ্বলে উঠেছিল। গেরিলা আক্রমণে বিভ্রান্ত করেছিল পাকিস্তানি সেনাদের। তেমনি একটি অপারেশন হয় ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের মাধ্যমে। নুরুল হুদার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুও দেশের জন্য লড়াই করে। মুক্তিসেনাদের এই প্রতিবাদী চেতনার দিকটি বোঝাতেই প্রশ্নোক্ত চরণটি ব্যবহৃত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
অযুত প্রাণের অগ্নিশিখার সূর্য-কুঁড়ি বলতে কী বোঝানো হয়েছে? 'রেইনকোট'…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর