“দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য।”-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: “দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য”—মন্তব্যটি যথার্থ । 'রেইনকোট' গল্পে উঠে এসেছে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নির্যাতনের মর্মস্পর্শী কাহিনি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত ঢাকাবাসীর ওপর গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে। পরবর্তী সময়ে সংগঠিত হয়ে বাঙালিরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। নির্যাতনের ভয়াবহতা বাংলার সূর্যসন্তানদের দমিয়ে রাখতে পারেনি বরং বীরবিক্রমে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বুকের রক্ত দিয়ে দেশ মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনে। সেই প্রেরণাকে ধারণ করে গড়ে উঠেছে আলোচ্য গল্পের কাহিনি উদ্দীপকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠেছে। হুমায়ুন সাহেবের পাঁচ সন্তান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় পাকিস্তানি সেনারা হুমায়ুন সাহেবের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় এবং তাঁকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। তারপর শুরু করে অমানবিক নির্যাতন। কিন্তু শত নির্যাতনেও হুমায়ুন সাহেব মুক্তিবাহিনীর কোনো খোঁজ-খবর পাকিস্তানি বাহিনীকে দেননি । 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গেরিলা আক্রমণে মুক্তিযোদ্ধাদের দ্বারা পাকিস্তানি সেনাদের ব্যতিব্যস্ত করে তোলার চিত্র ফুটে উঠেছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ভীতু প্রকৃতির মানুষের সাহসী হয়ে ওঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে আলোচ্য গল্পে। অন্য দিকে উদ্দীপকেও মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের উজ্জ্বল মহিমা ফুটে উঠেছে। হুমায়ুন সাহেবের পাঁচ ছেলেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তাছাড়া হুমায়ুন সাহেবও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত একটি চরিত্র । শত নির্যাতনের মুখেও তিনি পাকিস্তানিদের উদ্দেশ্য সফল করতে দেননি। তাই বলা যায়, দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল প্রতিপাদ্য।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইন…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর