'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধাদের যে গেরিলা আক্রমণের সার্থক চিত্র পাই- তাই উদ্দীপকে নেই।”- মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তি দিয়ে বিচার কর।
উত্তর: 'রেইনকোট' গল্পে হানাদার বাহিনীর ধ্বংসাত্মক কার্যকলাপ ও গণহত্যার পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের উল্লেখ থাকলেও উদ্দীপকে কেবল পাকিস্তানি সেনাদের দোসর রাজাকারদের নারকীয় নির্যাতনের বিষয়টি উঠে এসেছে। রেইনকোট গল্পে বিবৃত হয়েছে হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ড ও নিপীড়নের মধ্য দিয়ে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র।সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও গেরিলা আক্রমণের বিষয়টিরও উল্লেখ রয়েছে।উদ্দীপকে পাকিস্তান সেনবাহিনীর ও এদেশীয় দোসর রাজাকারদের নারকীয় অত্যাচারের বিবরণ রয়েছে। মুক্তিযুদ্ধের সময় তারা এদেশের নানা শ্রেণী পেশার মানুষকে অত্যাচার করে। এখানে একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা যে কোন বর্বরতাকেই হার মানায়। রেইনকোট গল্পের যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গেরিলা আক্রমণে মুক্তিযোদ্ধারা পাকিস্তানী সেনাদের ব্যতিব্যস্ত করে তোলেন। আকস্মিক আক্রমণে তারা বিজয়কে ত্বরান্বিত করেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ভীতু প্রকৃতির মানুষের সাহসী হয়ে ওঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে আলোচ্য গল্পে। কিন্তু উদ্দীপকে কেবল পাকিস্তানি বাহিনীর দোসরদের গণহত্যা ও নারকীয় অত্যাচারের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে গল্পের গেরিলা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের বিষয়টি স্থান পায়নি।সুতরাং প্রশ্নোত্ত উক্তিটির সাথে আমি একমত।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধাদের যে গেরিলা আক্রমণের সার্থক চিত্র পাই…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর