উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের গেরিলা আক্রমণের দিকটি নির্দেশ করে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি বর্ণনা করা হয়েছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধারা যুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা ঢাকা কলেজের সামনের ট্রান্সফর্মার গুঁড়িয়ে দেয়। কারণ কলেজের জিমন্যাশিয়ামে ছিল মিলিটারি ক্যাম্প। এত কাছে এসে আক্রমণ করলেও মুক্তিযোদ্ধাদের কোনো খোঁজ পাওয়া যেত না। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে। মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর। তারা পাকিস্তানি বাহিনীর ওপর যে ভয়াবহ আক্রমণ চালায় তার অনুরূপ চিত্র ফুটে উঠেছে 'রেইনকোট' গল্পে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে যায় পাকিস্তানি বাহিনী। কিন্তু পাল্টা আক্রমণের জন্য তারা মুক্তিযোদ্ধাদের খুঁজে পেত না। মুক্তিযোদ্ধাদের এমন অসীম সাহসিকতা এবং তাদের গেরিলা আক্রমণের বিষয়টি নির্দেশ করা হয়েছে উদ্দীপকের শেষাংশের বক্তব্যে এবং 'রেইনকোট' গল্পে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ কর…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর