শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাজ্জাদ 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় ? তুলনার যৌক্তিকতা তুলে ধরো।

উত্তর: উদ্দীপকের সাজ্জাদ 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। 'রেইনকোট' গল্পের কথক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের মাঝে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের শত নির্যাতনের পরও মুক্তিযোদ্ধা শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা । উদ্দীপকের সাজ্জাদ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালে মিলিটারিরা তাকে গ্রেপ্তার করে এবং পিতার সন্ধান চেয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। জীবনের চেয়ে দেশ বড়ো, পিতার এই উপদেশ স্মরণ করে শত নির্যাতনেও সে কোনো তথ্য প্রকাশ করেনি। বরং নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান ভেবে গর্বে তার বুক ফুলে ওঠে। আলোচ্য গল্পের নুরুল হুদা চরিত্রেও অনুরূপ দেশপ্রেম ও আত্মীয় মুক্তিযোদ্ধার নাম গোপন রাখার প্রবণতা লক্ষ করা যায়। তাই বলা যায়, 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে উদ্দীপকের সাজ্জাদের সাদৃশ্য রয়েছে ।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকের সাজ্জাদ 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় ? তুলন…

উদ্দীপক

মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায় । ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, “জীবনের চেয়ে দেশ অনেক বড়ো।” নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।

Jessore · 2019

উত্তর

“সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”— উক্তিটিতে 'রেইনকোট' গল্পে বাসের তথাকথিত ক্রিমিনাল লোকদুটোর মধ্যে সর্দার টাইপের লোকের চোখের কথা বলা হয়েছে ।

উত্তর

নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করায় পাকিস্তানি সেনারা তাঁকেও মুক্তিযোদ্ধা ভেবে আক্রমণ করতে পারে ভেবে তিনি আতঙ্কিত হয়েছেন । 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র কলেজ শিক্ষক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। কলেজের প্রিনসিপ্যালের নির্দেশে প্রবল বৃষ্টির মাঝেও কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হন তিনি। বৃষ্টির কারণে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরিধান করায় তাঁকেও মুক্তিযোদ্ধার মতোই লাগছিল। এ অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে মুক্তিযোদ্ধা ভেবে গ্রেপ্তার করতে পারে। তাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপ দেখে তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান ।

উত্তর

উদ্দীপকের সাজ্জাদ 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। 'রেইনকোট' গল্পের কথক নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের মাঝে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের শত নির্যাতনের পরও মুক্তিযোদ্ধা শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা । উদ্দীপকের সাজ্জাদ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালে মিলিটারিরা তাকে গ্রেপ্তার করে এবং পিতার সন্ধান চেয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। জীবনের চেয়ে দেশ বড়ো, পিতার এই উপদেশ স্মরণ করে শত নির্যাতনেও সে কোনো তথ্য প্রকাশ করেনি। বরং নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান ভেবে গর্বে তার বুক ফুলে ওঠে। আলোচ্য গল্পের নুরুল হুদা চরিত্রেও অনুরূপ দেশপ্রেম ও আত্মীয় মুক্তিযোদ্ধার নাম গোপন রাখার প্রবণতা লক্ষ করা যায়। তাই বলা যায়, 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে উদ্দীপকের সাজ্জাদের সাদৃশ্য রয়েছে ।

উত্তর

'রেইনকোট' গল্পের মূলকথা হলো দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে লালন করা, যার সঙ্গে উদ্দীপকের সাজ্জাদের চেতনায় মিল রয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করে ভীতু প্রকৃতির এক মানুষের সাহসী হয়ে ওঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্চার ঘটেছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাঁর আঁতাতের অভিযোগে তিনি আনন্দিত হন এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করেন। আর তাই প্রচণ্ড নির্যাতনেও তিনি শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেননি। উদ্দীপকের সাজ্জাদ দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ। একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার চেতনাকে সে অন্তরে লালন করে। তাই শত্রুদের নির্যাতনে ক্ষত-বিক্ষত হলেও মুক্তিযোদ্ধা পিতার কোনো তথ্য সে শত্রুদের দেয়নি। আপন জীবনের চেয়ে দেশের মূল্য বেশি— এই বিষয়টি সে উপলব্ধি করতে পেরেছিল। তাই মুক্তিযোদ্ধাদের রক্ষায় সে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়েছিল। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা এবং উদ্দীপকের সাজ্জাদ উভয়ই দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে লালন করেছে। মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছে। পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু জীবনের মায়া ত্যাগ করে তারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছে। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা এবং উদ্দীপকের সাজ্জাদ সেই আত্মত্যাগী মানুষদের প্রতিনিধিত্ব করেছে। 'রেইকোট' গল্পে দেশপ্রেমে উদ্বুদ্ধ নুরুল হুদার কাছে তাই পাকিস্তানিদের চাবুকের বাড়ি কেবলই নিছক উৎপাত মনে হয়েছে। উদ্দীপকের সাজ্জাদ নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ভেবে গর্বিত হয়েছে। তাই বলা যায়, সাজ্জাদের চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করেছে ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।