সাজ্জাদের চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে কতখানি ধারণ করে বলে তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো ।
উত্তর: 'রেইনকোট' গল্পের মূলকথা হলো দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে লালন করা, যার সঙ্গে উদ্দীপকের সাজ্জাদের চেতনায় মিল রয়েছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করে ভীতু প্রকৃতির এক মানুষের সাহসী হয়ে ওঠার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্চার ঘটেছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাঁর আঁতাতের অভিযোগে তিনি আনন্দিত হন এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করেন। আর তাই প্রচণ্ড নির্যাতনেও তিনি শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেননি। উদ্দীপকের সাজ্জাদ দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ। একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার চেতনাকে সে অন্তরে লালন করে। তাই শত্রুদের নির্যাতনে ক্ষত-বিক্ষত হলেও মুক্তিযোদ্ধা পিতার কোনো তথ্য সে শত্রুদের দেয়নি। আপন জীবনের চেয়ে দেশের মূল্য বেশি— এই বিষয়টি সে উপলব্ধি করতে পেরেছিল। তাই মুক্তিযোদ্ধাদের রক্ষায় সে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়েছিল। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা এবং উদ্দীপকের সাজ্জাদ উভয়ই দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে লালন করেছে। মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছে। পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু জীবনের মায়া ত্যাগ করে তারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছে। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা এবং উদ্দীপকের সাজ্জাদ সেই আত্মত্যাগী মানুষদের প্রতিনিধিত্ব করেছে। 'রেইকোট' গল্পে দেশপ্রেমে উদ্বুদ্ধ নুরুল হুদার কাছে তাই পাকিস্তানিদের চাবুকের বাড়ি কেবলই নিছক উৎপাত মনে হয়েছে। উদ্দীপকের সাজ্জাদ নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ভেবে গর্বিত হয়েছে। তাই বলা যায়, সাজ্জাদের চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করেছে ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
সাজ্জাদের চেতনা 'রেইনকোট' গল্পের মূলভাবকে কতখানি ধারণ করে বলে তুমি …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর