উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের পাকিস্তানি সেনাদের সাথে তুলনীয়। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। এ গল্পে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়নের চিত্র ফুটে উঠেছে। তারা কামান ও বুলেটের আঘাতে বাঙালিদের হত্যা করে। নারী-শিশু-যুবক-বৃদ্ধ সবাই তাদের বর্বরতার শিকার হয়। 'রেইনকোট' গল্পেও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের বর্ণনা পাওয়া যায়। গল্পের কথক নুরুল হুদার বর্ণনা থেকে জানা যায়, পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে মানুষ হত্যা করে; বাড়ি-ঘর, গ্রাম, হাট-বাজার জ্বালিয়ে দেয়। এমনকি তারা আজানরত মুয়াজ্জিনকেও গুলি করে হত্যা করে। অর্থাৎ, উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয়ক্ষেত্রেই হানাদার বাহিনীর নির্মমতার চিত্র ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর