চিত্রে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: 'রেইনকোট' গল্পে বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতনের চিত্র অঙ্কিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী অসংখ্য নিরীহ বাঙালির ওপর অত্যাচার চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে তাদের। যারা বেঁচেছিল তারাও মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিল। নানারকম নির্যাতনের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিকে পঙ্গু ও নিঃশেষ করতে চেয়েছিল। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে এরূপ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্যরা বাঙালিদের মাটিতে ফেলে তাদের দিকে রাইফেল তাক করে আছে। এই চিত্রের মধ্য দিয়ে পাকিস্তানিদের অত্যাচারের দিকটি স্পষ্ট হয়ে ওঠে। 'রেইনকোট' গল্পেও আমরা হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের কথা জানতে পারি। সেখানে মিলিটারিরা রাস্তার সব গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তাদের ওপর স্টেনগান তাক করে রেখে সারা শরীর তল্লাশি করে। একিভাবে, উদ্দীপকের চিত্রেও নিরীহ বাঙালিদের দিকে রাইফেল তাক করে রেখে নির্যাতন চালানোর দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
চিত্রে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর