উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে? বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল | হুদা চরিত্রের দেশের সাথে একাত্মতার বৈশিষ্ট্যের দিক থেকে মিল রয়েছে। গল্পের নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের সময় দেশের কিন্তু বিপর্যয়ের সময় নিজের জীবন রক্ষাই ছিল তার একমাত্র চিন্তা। পরবর্তী সময়ে গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে | সে সাহসী হয়ে ওঠে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্ঝার হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাঁর আঁতাতের অভিযোগে সে বিস্মিত ও আনন্দিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করেন। আর তাই প্রচণ্ড নির্যাতনেও তিনি শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেননি । উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদ একজন প্রকৃত দেশপ্রেমিক। স্বদেশি আন্দোলনে নেতৃত্বদানের অভিযোগ ব্রিটিশ সরকার এককজন আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে। দারোগা নুর মোহাম্মদ সেই আসামির খোঁজ জানলেও তা সরকারকে জানায়নি। তার কাছে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বাধীনতা অনেক বড়ো ছিল। এভাবেই তিনি বিপ্লবী চেতনার সাথে একাত্মতা প্রকাশ করেন। এখানে নিজের স্বার্থ ত্যাগ করে দেশের বিপ্লবী সন্তানদের সাহায্য করার মধ্য দিয়ে দেশরক্ষার ব্রতী হওয়ার দিক থেকে নুর মোহাম্মদ ও নুরুল হুদা একই ভাবনার অধিকারী ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চর…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর