উদ্দীপকের 'চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ' বলতে 'রেইনকোট গল্পে কাদের কথা বোঝানো হয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের 'চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ' বলতে 'রেইনকোট' গল্পের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা বোঝানো হয়েছে। 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। এ গল্পে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে কলেজ শিক্ষক নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে এবং নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। উদ্দীপকে এ দেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের নিরীহ মানুষদের গ্রেপ্তার করে চোখ-হাত-পা বেঁধে মানসিক নির্যাতন চালিয়ে তাদের হত্যা করত। উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর এমন নির্যাতনের চিত্রই পরিলক্ষিত হয়। আলোচ্য গল্পেও দেখা যায়, মিলিটারিরা নুরুল হুদা ও আবদুস সাত্তারকে চোখ বেঁধে জিপে তুলে টর্চারসেলে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত কথাটি দ্বারা উদ্দীপক এবং আলোচ্য গল্পে এদেশীয় সাধারণ মানুষের ওপর খানসেনাদের নির্যাতন ও নির্মমতার কথা বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের 'চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ' বলতে 'রেইনকোট গল্পে কাদ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর