“উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে।”— যথার্থতা যাচাই করো ৷
উত্তর: “উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে”— উক্তিটি যথার্থ । মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত 'রেইনকোট' গল্পে গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু হয়। গেরিলা যোদ্ধাদের লক্ষ্য ছিল আকস্মিক আক্রমণে শত্রুদলকে বিপর্যস্ত করে দেওয়া এবং দেশের বিজয়কে ত্বরান্বিত করা। আলোচ্য গল্পে দেখা যায় কুলির ছদ্মবেশ ধারণ করে মুক্তিযোদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে। আকস্মিক আক্রমণ করে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে অতিষ্ঠ করে তোলে । উদ্দীপকে গেরিলা যুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা শত্রুদের মোকাবিলা করার জন্য গেরিলা যুদ্ধকৌশল অবলম্বন করেছিল। সম্মুখ যুদ্ধের চেয়ে গেরিলা আক্রমণ ছিল বেশি ফলপ্রসূ। উদ্দীপকে লক্ষ করা যায়, আকস্মিক আক্রমণে মুক্তিযোদ্ধারা শত্রুসৈন্যদের হত্যা করে এবং শত্রুদের প্রতি আক্রমণের পূর্বেই তারা নিরাপদ স্থানে আশ্রয় নেয় । শত চেষ্টা করেও হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এই রহস্য ভেদ করতে পারে না। মুক্তিযোদ্ধাদের এই কৌশলগত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল । উদ্দীপক এবং আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী ছিল প্রশিক্ষিত এবং অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত। মুক্তিযোদ্ধাদের চেয়ে তারা ছিল অধিক শক্তিশালী। তাই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে। শত্রুর বিরুদ্ধে সম্মুখ সমর অপেক্ষা গেরিলা আক্রমণ ছিল অধিক কার্যকরী। এর মাধ্যমে কৌশলে কম শক্তি ব্যয় করে শত্রুদের ব্যাপকতর ধ্বংসসাধন সম্ভব হতো। গেরিলা যোদ্ধারা আকস্মিক আক্রমণে শত্রুদের ব্যতিব্যস্ত করে তুলত এবং তাদের মাঝে ভয়ের সঞ্চার করত। উদ্দীপক ও আলোচ্য গল্প উভয়ক্ষেত্রেই গেরিলা যোদ্ধাদের বীরত্বের কথা বর্ণিত হয়েছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
“উদ্দীপক ও 'রেইনকোট' গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর