উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'রেইনকোট' গল্পের গণহত্যার দিকটি ফুটে উঠেছে। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় ঢাকার ভয়াবহ পরিস্থিতির কথা উঠে এসেছে। সে সময় ঢাকার কোনো মানুষই নিরাপদ ছিল না। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত থেকে তারা নিয়মিত গণহত্যা চালাতে থাকে। এর থেকে রেহাই পায় না আযান দিতে থাকা মসজিদের মোয়াজ্জিন পর্যন্ত। তারা নারী- শিশু-বৃদ্ধ নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে নির্বিচারে হত্যা করেছে। যেমনটি লক্ষ করা যায় উদ্দীপকের ঘটনায়। উদ্দীপকে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক এক রাখাল বালককে গুলি করে হত্যা করার চিত্র ফুটে উঠেছে। নিরীহ রাখাল বালক দিন শেষে গরু নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু নির্মম পাকিস্তানি সৈন্যের বন্দুকের গুলি থেকে সে রেহাই পায়নি। তাদের আচরণ ছিল হিংস্র পশুর চেয়েও ঘৃণ্য। তারা এদেশের মানুষকে এতটাই তুচ্ছ মনে করত যে সামান্য কারণেই হত্যা করত। এরূপ নির্মমতার প্রতিফলন সমানভাবে লক্ষ করা যায় উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের ঘটনায়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর