উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।
উত্তর: 'রেইনকোট' গল্পে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের ভয়াবহ অবস্থার কথা চিত্রিত হয়েছে। 'রেইনকোট' গল্পটি রচিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার রাজধানী ঢাকার ভয়াবহ পরিস্থিতিকে কেন্দ্র করে। দীর্ঘ শোষণ-নিপীড়নের পর ১৯৭১ সালের ২৫ শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত শহরবাসির ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। নির্যাতনের ভয়াবহতা বাঙালিদের দমিয়ে রাখতে পারেনি। বুকের তাজা রক্ত দিয়ে তাঁরা এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র লক্ষ করা যায়। পাকিস্তানিরা সম্পূর্ণভাবে এদেশের অবকাঠামো ভেঙে দিয়েছিল। বাঙালির জীবন তাদের কাছে ছিল তুচ্ছ। যুদ্ধের সময় পশু-পাখির মতো তারা মানুষ হত্যা করেছে। উদ্দীপকের রাখালকে হত্যা করার মাধ্যমে তারই প্রমাণ পাওয়া যায়। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অত্যাচার ও হত্যাযজ্ঞে ঢাকা শহরের অধিবাসীদের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র ফুটে উঠেছে। সহজ- সরল নুরুল হুদা ও মসজিদের মোয়াজ্জিন যেন উদ্দীপকের নিরীহ রাখাল বালকেরই প্রতিরূপ। তাদের এমন অবস্থাই বলে দেয় সমসাময়িক পরিস্থিতির ভয়াবহতা। গল্পের নুরুল হুদা চারবার বাসা পরিবর্তন করেও তার নিয়তিকে পাল্টাতে পারেনি। দেশের জনসাধারণ যেন জিম্মি হয়ে গিয়েছিল তাদের হাতে। কোনো মানুষই বলতে পারত না বাড়ি থেকে বের হলে আর ফিরে আসতে পারবে কিনা। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের কাহিনিতে এমন আভাসই পাওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর