"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে"- তোমার মতামতসহ আলোচনা করো।
উত্তর: মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে বাঙালির যুথবদ্ধ প্রতিরোধের আলেখ্য 'রেইনকোট' গল্পটি। 'রেইনকোট' গল্পটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বহুমাত্রিক চিত্র। পাকিস্তানি সেনাদের বর্বরতা ও মুক্তিসেনাদের প্রতিরোধ- দুটোই এ গল্পের উপজীব্য। উদ্দীপকের কবিতায় বর্গি বলতে হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে, যারা নির্বিচারে মানুষ মেরেছে। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যূথবদ্ধ লড়াই করে হানাদারদের নিশ্চিহ্ন করেছে মুক্তিসেনারা। এদিকে একই প্রেক্ষাপট রয়েছে 'রেইনকোট' গল্পেও। এ গল্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের চিত্র ফুটে উঠেছে। মুক্তিযোদ্ধারা ঢাকা কলেজের সামনের বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি ধ্বংস করে দেয়। হানাদারদের দোসর প্রিন্সিপালের বাড়িতে গ্রেনেড ছোড়ে, গেট ভেঙে দেয়। বর্ষাকালের সুবিধা নিয়ে গেরিলা আক্রমণ চালিয়ে কাবু করে পাকবাহিনীকে। নুরুল হুদা মুক্তিসেনাদের তথ্য হানাদারদের জানানো থেকে বিরত থাকে শত অত্যাচারের পরও। 'রেইনকোট' গল্পে এ রকম নানা ঘটনার মধ্য দিয়েই মুক্তিসেনাদের প্রতিরোধের চিত্র অঙ্কিত হয়েছে। তাই 'রেইনকোট' গল্পের আলোকে হানদারদের সঙ্গে জোরে লড়ে মুক্তিসেনা" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো '…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর