উদ্দীপকের সংগ্রাম ও 'রেইনকোট' গল্পের সংগ্রামের ধরন গল্পের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সংগ্রাম 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ ও সংগ্রামকে ধারণ করে। • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে ছিল এক বিশেষ সময়। পাকিস্তানি বাহিনী এদেশের মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালালে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। দেশের সর্বস্তরের মানুষ একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিসংগ্রামে। কিছু কিছু মানুষ আত্মগোপন করে পাকবাহিনীর ওপর গেরিলা আক্রমণ চালায়। • উদ্দীপকে দেখা যায় শীতলক্ষ্যা তীরের বাজারে অবস্থিত বড়ো বড়ো কলকারখানা পরিচালনা করার সুবিধার্থে সরকারি লোকজন গ্রামের জায়গা দখল করে বসবাস করতে থাকে। তারা গ্রামের মানুষের ওপর কঠোর হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে এবং কেউ কেউ পালিয়ে থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 'রেইনকোট' গল্পটিতে মুক্তিযুদ্ধের এমন চিত্র ধৃত হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা এদেশ দখল করে শোষণ করতে থাকলে একসময় গড়ে ওঠে দুর্বার আন্দোলন। নুরুল হুদার শ্যালক মিন্টুর মতো অনেকেই পালিয়ে থেকে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যায়। উদ্দীপকের সংগ্রাম ছিল সরকারি লোকদের বিরুদ্ধে এবং 'রেইনকোট' গল্পের সংগ্রাম ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তবে উভয় সংগ্রামের লক্ষ্য হচ্ছে মুক্তি। উদ্দীপকের সংগ্রাম ও 'রেইনকোট' গল্পের সংগ্রামের ধরন বৃহত্তর অর্থে একই অর্থ বহন করে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের সংগ্রাম ও 'রেইনকোট' গল্পের সংগ্রামের ধরন গল্পের আলোকে ব্য…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর