অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের কার কথা মনে করিয়ে দেয়? কেন?
উত্তর: • অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের নুরুল হুদার কথা মনে করিয়ে দেয়। • একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্বাধীনতা লাভের স্বতঃস্ফূর্ত প্রয়াস। মুক্তিযোদ্ধাদের সাহস ও বিপ্লবী চেতনা অনেক সাধারণ মানুষকে অসীম সাহসী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ফলে তারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। • অনুচ্ছেদের রহমত একজন মুক্তিযোদ্ধার ফেলে যাওয়া গামছা কোমরে বেঁধে মাঠে কাজ করতে যান। এই গামছাটির প্রভাবে তিনি মনের মধ্যে কেমন যেন উত্তেজনা ও একটা দুর্বোধ্য শক্তি অনুভব করেন। এর ফলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। 'রেইনকোট' গল্পে প্রফেসর নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে বাইরে বের হন। সেই রেইনকোটটি গায়ে দেওয়ার পর তিনি ন পরম উষ্ণতা ও সাহস উপলব্ধি করতে থাকে। মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট যেন তাকে সাহসী একজন মুক্তিযোদ্ধায় পরিণত করে। এর ফলে মিলিটারির নির্মম অত্যাচার ও নিপীড়নেও তিনি ভীত হন না, বরং নিজেকে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন সহযোগী মনে করেন। তাই বলা যায়, অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের নুরুল হুদার কথা মনে করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের কার কথা মনে করিয়ে দেয়? কেন?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর