"কাহিনি ভিন্ন হলেও অনুচ্ছেদ এবং 'রেইনকোট' গল্পের চেতনা অভিন্ন"- তুমি কি একমত?
উত্তর: • "কাহিনি ভিন্ন হলেও অনুচ্ছেদ ও 'রেইনকোট' গল্পের চেতনা অভিন্ন"- মন্তব্যটি যথার্থ। • মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে। এই যুদ্ধে সাহসী মুক্তিযোদ্ধাদের প্রভাবে অনেক সাধারণ ও ভীতু মানুষও অসীম সাহসী যোদ্ধায় পরিণত হয়। তারা দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। • অনুচ্ছেদের কৃষক রহমত কয়েকজন মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলে। একজন মুক্তিযোদ্ধার ফেলে যাওয়া গামছা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। সেই গামছা থেকে প্রাপ্ত দুর্বোধ্য শক্তি তাকে একজন সাহসী মুক্তিযোদ্ধায় পরিণত করে দেয়। একজন মুক্তিযোদ্ধার রেখে যাওয়া বস্তুকে কেন্দ্র করে অসীম সাহসী হওয়ার এ দিকটিই 'রেইনকোট' গল্পের মূলসুর। এই গল্পে প্রফেসর নুরুল হুদা একজন নিরীহ ও ভীতু প্রকৃতির মানুষ হলেও মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তিনি অসীম সাহসী হয়ে ওঠেন। • 'রেইনকোট' গল্পে নূরুল হুদাকে একজন ভীতু মানুষ হিসেবে দেখা যায়। কিন্তু যখন থেকে মিন্টুর রেইনকোট গায়ে দেন তখন থেকে তার মধ্যে একজন মুক্তিযোদ্ধার সাহসী চেতনা সঞ্চারিত হয়। মিলিটারি তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে চায়। তিনি স্বীকার করেছেন যে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু তবুও দেশের স্বার্থে তাদের সম্পর্কে কিছুই ফাঁস করেননি। নুরুল হুদার এমন সাহসী চেতনাই অনুচ্ছেদে ফুটে উঠেছে। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"কাহিনি ভিন্ন হলেও অনুচ্ছেদ এবং 'রেইনকোট' গল্পের চেতনা অভিন্ন"- তুম…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর