শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুমন 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকের সুমন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। • আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। • উদ্দীপকের সুমনকে একটি ছাত্রাবাস থেকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। সেখানে সে ক্ষতবিক্ষত হয়ে গেলেও নীরব থাকে। নিজের বাবার জন্য গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে একধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন, যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকের সুমন 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সুমনকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও সুমন নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, 'জীবনের চেয়ে দেশ অনেক বড়ো।' নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।

নটরডেম কলেজ · 2025

উত্তর

• জিওগ্রাফির প্রফেসরের নাম আব্দুস সাত্তার মৃধা।

উত্তর

• "কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে।"- কথাটি দ্বারা নুরুল হুদার চেতনা বোঝানো হয়েছে। • নুরুল হুদা একজন ভীতু কলেজ শিক্ষক। মুক্তিবাহিনীর সঙ্গে তার আঁতাঁত আছে বলে পাকিস্তানি মিলিটারির কর্মকর্তা তাকে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় তিনি তার মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরে যান। এই রেইনকোটের ভিতর ঢোকার পর থেকে তার মধ্যে সাহসী চেতনার সঞ্চার হতে থাকে। তাইতো যখন পাকিস্তানিরা তার রেইনকোট খুলে তাকে অত্যাচার করতে থাকে তখনও তার মনে হয় রেইনকোটের ওম তার শরীরে লেগে আছে। আসলে সে সময় তিনি সাহসী হয়ে ওঠেন।

উত্তর

• উদ্দীপকের সুমন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। • আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। • উদ্দীপকের সুমনকে একটি ছাত্রাবাস থেকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। সেখানে সে ক্ষতবিক্ষত হয়ে গেলেও নীরব থাকে। নিজের বাবার জন্য গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে একধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন, যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।

উত্তর

• "একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারাই ছিলেন আমাদের চেতনার উৎস, প্রেরণার বাতিঘর"- উক্তিটি যথার্থ। • স্বাধীনতা আমাদের অহংকার। আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। এ স্বাধীনতা বাঙালির রক্তে কেনা। স্বাধীনতা অর্জনে দেশের মানুষকে অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। লক্ষ লক্ষ শহিদের বুকের রক্তে লিখতে হয়েছে বাংলাদেশের নাম। • উদ্দীপকের সুমন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে নির্মম নির্যাতন করে তার মুক্তিযোদ্ধা পিতার কথা জানতে চায়। সুমন তাদের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও কোনোকিছু প্রকাশ করে না। তার মনে পড়ে বাবার শেষ উপদেশ-'জীবনের চেয়ে দেশ অনেক বড়।' গর্বে তার বুক ফুলে ওঠে। সুমনের এ চেতনা 'রেইনকোট' গল্পের নুরুল হুদা ধারণ করে। • 'রেইনকোট' গল্পে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মধ্যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়। তার কাছে মনে হয় জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। তখন শত্রুসেনাদের নির্মম নির্যাতন তার কাছে স্রেফ উৎপাত মনে হয়। দেশের প্রতি ভালোবাসা তাকে সাহসী করে তোলে। উদ্দীপকের চেতনাও একই ভাব প্রকাশ করে। এসব দিক বিচারে তাই বলা যায়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারাই ছিলেন আমাদের চেতনার ও প্রেরণার উৎস।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।