উদ্দীপকে বর্ণিত কায়সার চরিত্রের সঙ্গে 'রেইনকোট' গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ- আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকে বর্ণিত কায়সার চরিত্রের সঙ্গে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। তাদেরকে সহযোগিতা করে আলবদর-রাজাকার বাহিনীর লোকেরা। • উদ্দীপকের কায়সার চরিত্রটিকে মুক্তিবাহিনীর সদস্য সন্দেহে পাকিস্তানি বাহিনী তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। অনেকভাবে শারীরিক নির্যাতন করেও কোনো কথা তার মুখ থেকে বের করতে পারে না। উদ্দীপকের এই কায়সার চরিত্রটি 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রকে নির্দেশ করে। এ গল্পে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে কলেজ শিক্ষক নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। ক্ষতবিক্ষত হয়েও নুরুল হুদা নীরব থাকেন। পাকিস্তানি হানাদার বাহিনীর এ অত্যাচার উদ্দীপকের কায়সার চরিত্রের ওপর নির্মমতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে উদ্দীপকের কায়সার 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রকে স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কায়সার চরিত্রের সঙ্গে 'রেইনকোট' গল্পের কোন চরিত্রটি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর