উদ্দীপকের ভাববস্তু 'রেইনকোট' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • উদ্দীপকের ভাববস্তু 'রেইনকোট' গল্পের ভাববস্তু হলো পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা। • ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মূলত আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। নিরীহ, নিরপরাধ মানুষকে নির্যাতন ও হত্যার মাধ্যমে এবং নৃশংস অত্যাচারের দিক থেকে পাকবাহিনীর অপকর্মের চূড়ান্ত ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। • উদ্দীপকে আবদুল হকের লেখা 'স্মৃতি সঞ্চয়' বইয়ের কথা বলা হয়েছে। এই বইয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। যা পড়তে গিয়ে সামিরার গা শিউরে ওঠে। কত নির্দোষ মানুষকে তারা নির্বিচারে অত্যাচার ও শোষণ করেছে সে সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। ঠিক একইভাবে 'রেইনকোট' গল্পেও যুদ্ধকালীন দেশের দুরবস্থার কথা বলা হয়েছে। • 'রেইনকোট' গল্পে প্রতীকের আশ্রয়ে তৎকালীন যুদ্ধবিদ্ধস্ত ঢাকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এ গল্পে মুক্তিযুদ্ধের শেষ দিকে ঢাকার অবস্থা এবং পাকবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মানুষের মতো ঢাকার মানুষও আতঙ্কগ্রস্ত। উদ্দীপকেও এমন অত্যাচার ও আতঙ্কগ্রস্ত মানুষের প্রতিচ্ছবি অনেকটাই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের ভাববস্তু 'রেইনকোট' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর