উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের গ্রেনেড ফাটানোর দিকটিতে 'রেইনকোট' গল্পে কলেজের দেওয়াল ঘেঁষে মুক্তিযোদ্ধাদের বোমা ফাটানোর ইঙ্গিত বহন করে। • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষ সামান্য অস্ত্র এবং অসামান্য মনোবল নিয়ে পাকিস্তানি শত্রুদের প্রতিহত করেছে। পাকিস্তানি সেনারা অত্যাধুনিক ভারী অস্ত্রে সুসজ্জিত হয়ে এ দেশের মানুষের ওপর আক্রমণ চালায়। তখন মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করে। • উদ্দীপকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের বিষয়টি তুলে ধরা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে সীমান্তঘেঁষা অঞ্চলগুলোতে তারা গেরিলা আক্রমণ করলেও ধীরে ধীরে রাজধানী ঢাকার দিকে অগ্রসর হয়। পাকিস্তানি সেনাদের সতর্ক অবস্থানের মধ্যে এ দেশের গেরিলা যোদ্ধারা ঢাকার ছয় জায়গায় গ্রেনেড নিক্ষেপ করে আক্রমণ চালায়। 'রেইনকোট' গল্পেও কলেজে গেরিলা আক্রমণের কথা বলা হয়েছে। কলেজের জিমনেশিয়ামে মিলিটারি ক্যাম্প। এই ক্যাম্পের পাশে বোমা মেরে কলেজের প্রিন্সিপালের রুমের গেট উড়িয়ে দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে তারা কুলির বেশে কলেজে ঢুকেছে। এভাবে উদ্দীপকে ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফাটানোর দিকটি 'রেইনকোট' গল্পের মুক্তিযোদ্ধাদের কলেজে বোমা মেরে প্রিন্সিপাল সাহেবের রুমের গেট উড়িয়ে দেওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর