"মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ একসময় দাবানলে রূপ নেয়।”- উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • "মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গে একসময় দাবানলে রূপ নেয়।"- মন্তব্যটি যথার্থ। • ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এ দেশের দামাল ছেলেরা অসীম সাহস এবং দৃঢ় মনোবল নিয়ে বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে। তাদের গেরিলা আক্রমণে পাকিস্তানি সেনারা অতঙ্কিত হয়ে পড়ত। • উদ্দীপকে ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা চালানোর কথা বলা হয়েছে। তারা ঢাকার ছয় জায়গায় গ্রেনেড নিক্ষেপ করে সেই আক্রমণ শুরু করে। পাকিস্তানি হানাদারদের দখল থেকে ঢাকাকে মুক্ত করার লক্ষ্যেই গেরিলা মুক্তিযোদ্ধারা এই আক্রমণ চালায়। 'রেইনকোট' গল্পেও লেখক ঢাকায় এ ধরনের গেরিলা আক্রমণের কথা বলেছেন। পাকিস্তানি সেনারা কলেজে ক্যাম্প স্থাপন করায় সেখানে গেরিলা যোদ্ধারা আক্রমণ করেছে। তারা সেখানে কুলির বেশে ঢুকেছিল। এই গেরিলা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে, মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে পাকিস্তানি সেনারা কলেজ শিক্ষক নূরুল হুদাকে ধরে নিয়ে যায়। এভাবে উদ্দীপকের গেরিলা আক্রমণের বিষয়টি 'রেইনকোট' গল্পে গেরিলা আক্রমণের বিষয়কে নির্দেশ করেছে। • 'রেইনকোট' গল্পে ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ ছিল পাকিস্তানি সেনাদের চরম ভয়ের কারণ। তারা তাই রেডিও-টেলিভিশনে 'সিচুয়েশন নর্মাল' প্রচারণা চালাতে থাকে। কারণ তারা জানে তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেলে মুক্তিযোদ্ধাদের তৎপরতা আরও বৃদ্ধি পাবে। এবং তারা মুক্তিযোদ্ধাদের দমাতে পারবে না। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ একসময় দাবানলে রূপ নেয়…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর