উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে। • ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে পাকিস্তানিরা নির্বিচারে গণহত্যা শুরু করে। সংগত কারণেই তাদের এই অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে নামে। • উদ্দীপকের মোক্তার আলির গ্রামে পাকিস্তানি সেনারা হানা দিলে তাদের এমন অন্যায়কে তিনি মেনে নিতে পারেননি। তাই দেশকে শত্রুমুক্ত করতে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। একইভাবে 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা ভীতু স্বভাবের হলেও মিলিটারির অত্যাচারের মুখে তিনি সাহসী হয়ে ওঠেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিজের যোগাযোগের কথা অকপটে স্বীকার করেন। উভয় ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ তাদের এমন আচরণের কারণ। এদিক থেকে উদ্দীপকের শেষাংশের বক্তব্য আলোচ্য গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ করে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর