শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের সাদৃশ্য রয়েছে কি- নির্ণয় কর।

উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের মুক্তিযুদ্ধের বর্ণনা, হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ ও মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকার দিকটি সাদৃশ্যপূর্ণ। • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ শুরু করে। এদেশের মানুষ। প্রতিরোধ গড়ে তুলে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। • উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নয় মাস এদেশের মানুষের নির্যাতন ভোগ, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং প্রাণপণ লড়াই করে অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভের বিষয়টি তুলে ধরা হয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'রেইনকোট' গল্পে প্রতিফলিত মুক্তিযুদ্ধের বর্ণনা, হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, তাদের দোসরদের হীন কর্মকাণ্ড; এদেশের সাহসী মানুষের তীব্র প্রতিরোধের বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস হয়ে যায়। ফলে পাকিস্তানি সেনা অফিসারদের সন্দেহ হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কলেজ শিক্ষকরা জড়িত। এ কারণে কলেজের প্রিন্সিপালের মাধ্যমে কয়েকজন শিক্ষককে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালায়। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের এই চেতনা ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের দিকটি লক্ষ করা যায়।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের সাদৃশ্য রয়েছে কি- নির্ণয় কর।

উদ্দীপক

স্বাধীনতা যুদ্ধের নয় মাসে এদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, প্রাণ দিয়েছে। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে। জ্বালিয়ে-গুঁড়িয়ে দেওয়া হয়েছে শহর বন্দর গ্রাম। হানাদারের দোসর রাজাকার, আলবদর, আলশামস ও তথাকথিত শান্তি বাহিনীর সদস্যরা পাকিস্তানিদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। এ হিংস্রতা, বর্বরতা, অন্যায় আগ্রাসন মুখ বুজে সহ্য করেনি বাংলার মানুষ। যার যা ছিল তা নিয়েই প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত বিজয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

. আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।

উত্তর

• "এ তো ভাবনার কথা"- উক্তিটি 'রেইনকোট' গল্পের কথক নুরুল হুদার, মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দেওয়া প্রসঙ্গে। • 'রেইনকোট' গল্পে কলেজের প্রিনসিপ্যাল পিয়ন পাঠিয়ে কলেজ শিক্ষক নুরুল হুদাকে কলেজে যেতে বলেছেন। সেদিন বৃষ্টি থাকার কারণে নুরুল হুদা তার শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে জড়ান। এতে তার ছোট মেয়ে তাকে বলে- "আব্বু ছোটমামা হয়েছে। আব্বু ছোটমামা হয়েছে।" তখন নুরুল হুদা ভাবতে থাকেন সত্যি সত্যিই কি তাকে মিন্টুর মতো দেখাচ্ছে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে তিনি ভ্যাবাচ্যাকা খান। এ বিষয়টি অনুধাবন করেই প্রশ্নোক্ত কথাটি তিনি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের মুক্তিযুদ্ধের বর্ণনা, হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ ও মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকার দিকটি সাদৃশ্যপূর্ণ। • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ শুরু করে। এদেশের মানুষ। প্রতিরোধ গড়ে তুলে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। • উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নয় মাস এদেশের মানুষের নির্যাতন ভোগ, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং প্রাণপণ লড়াই করে অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভের বিষয়টি তুলে ধরা হয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'রেইনকোট' গল্পে প্রতিফলিত মুক্তিযুদ্ধের বর্ণনা, হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, তাদের দোসরদের হীন কর্মকাণ্ড; এদেশের সাহসী মানুষের তীব্র প্রতিরোধের বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস হয়ে যায়। ফলে পাকিস্তানি সেনা অফিসারদের সন্দেহ হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কলেজ শিক্ষকরা জড়িত। এ কারণে কলেজের প্রিন্সিপালের মাধ্যমে কয়েকজন শিক্ষককে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালায়। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের এই চেতনা ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের দিকটি লক্ষ করা যায়।

উত্তর

• "উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ"- মন্তব্যটি যথার্থ। • ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে ধ্বংসযজ্ঞ শুরু করে। এ দেশের মানুষকে তারা নির্বিচারে হত্যা করে। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ৩১৩ • 'রেইনকোট' গল্পটি একটি প্রতীকী গল্প। এ গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার যুদ্ধাবস্থা, এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক তুলে ধরা হয়েছে। এ গল্পের বিষয়ে দেখা যায় ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংসের ঘটনায় পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী নূরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে তাদের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানতে চায়। উত্তর না পেয়ে আঘাতের পর আঘাত করে নুরুল হুদাকে রক্তাক্ত করে মিলিটারিরা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার নাম জড়ানোর অভিযোগে তিনি হঠাৎ সাহসী হয়ে ওঠেন। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে তিনি দেশপ্রেমিক হয়ে ওঠেন। তখন দেশের জন্য জীবন দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। উদ্দীপকে এ ধরনের ঘটনা নেই। উদ্দীপকে কেবল এদেশের মানুষে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশের স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে। • 'রেইনকোট' গল্পে কলেজের পিয়ন ইসহাকের ভূমিকা, ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠা, ঢাকা কলেজের প্রিন্সিপালের স্বদেশবিরোধী মনোভাব দেশের স্কুল-কলেজ থেকে শহিদ মিনার নিশ্চিহ্ন করার পরামর্শ দেওয়া ইত্যাদি বিষয় রয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। উদ্দীপকে কেবল অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দিকটি তুলে ধরা হয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।