"উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ"- আলোচনা কর।
উত্তর: • "উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ"- মন্তব্যটি যথার্থ। • ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে ধ্বংসযজ্ঞ শুরু করে। এ দেশের মানুষকে তারা নির্বিচারে হত্যা করে। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ৩১৩ • 'রেইনকোট' গল্পটি একটি প্রতীকী গল্প। এ গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার যুদ্ধাবস্থা, এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক তুলে ধরা হয়েছে। এ গল্পের বিষয়ে দেখা যায় ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংসের ঘটনায় পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী নূরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে তাদের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানতে চায়। উত্তর না পেয়ে আঘাতের পর আঘাত করে নুরুল হুদাকে রক্তাক্ত করে মিলিটারিরা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার নাম জড়ানোর অভিযোগে তিনি হঠাৎ সাহসী হয়ে ওঠেন। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে তিনি দেশপ্রেমিক হয়ে ওঠেন। তখন দেশের জন্য জীবন দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না। উদ্দীপকে এ ধরনের ঘটনা নেই। উদ্দীপকে কেবল এদেশের মানুষে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশের স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে। • 'রেইনকোট' গল্পে কলেজের পিয়ন ইসহাকের ভূমিকা, ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠা, ঢাকা কলেজের প্রিন্সিপালের স্বদেশবিরোধী মনোভাব দেশের স্কুল-কলেজ থেকে শহিদ মিনার নিশ্চিহ্ন করার পরামর্শ দেওয়া ইত্যাদি বিষয় রয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। উদ্দীপকে কেবল অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দিকটি তুলে ধরা হয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খন্ডাংশ"- আলোচনা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর