শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।

উত্তর: • মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিক থেকে উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি শাসকদের অপশাসন আর অন্যায়-অত্যাচারে এ দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে তারা নির্বিচারে গণহত্যা শুরু করে। সংগত কারণেই তাদের এই অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে নামে। • উদ্দীপকের গাজী রহমান পাকিস্তানি বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু প্রগতিশীল ও দেশপ্রেমিক বামপন্থি রাজনৈতিক সংগঠক কিরণ রায়ের সাথে কথা বলে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। একইভাবে 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা ভীতু স্বভাবের হলেও মিলিটারির অত্যাচারের মুখে তিনি সাহসী হয়ে ওঠেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিজের যোগাযোগের কথা অকপটে স্বীকার করেন। উভয় ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ তাদের এমন আচরণের কারণ। এ দিক থেকে উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সা…

উদ্দীপক

শওকত ওসমানের 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসে লেখক দেখিয়েছেন কীভাবে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে জাহান্নামে পরিণত করেছে। স্কুলশিক্ষক গাজী রহমান নিজের প্রাণ রক্ষার্থে গ্রাম ছেড়ে বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে তার সাথে প্রগতিশীল বামপন্থি রাজনৈতিক সংগঠক কিরণ রায়ের আলাপ হওয়ার পর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারা নিয়ে তার মনে জন্ম নেয় অপরাধবোধ। তাই তিনি মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্যে সীমান্ত পার হয়ে ওপারে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

'রেইনকোট' গল্পে প্রিন্সিপালের পিয়নের নাম ইসহাক মিয়া।

উত্তর

• দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর পক্ষে যেমন অনুকূল হয়েছিল, তেমনই আমাদের দেশে বর্ষা মৌসুমও মুক্তিযোদ্ধাদের জন্য অনুকূল ছিল- এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী প্রচন্ড শীতের কারণে রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানি বাহিনী। উক্তিটির মাধ্যমে সেই বিষয়টির কথাই বলা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের ছেলেরা বর্ষার সঙ্গে পরিচিত থাকলেও পাকিস্তানি বাহিনীর তা ছিল না। কুলির ছদ্মবেশে কলেজে আলমারি দিতে এসে এক গেরিলা মুক্তিযোদ্ধা বলেছিলেন 'বর্ষাকালেই তো জুৎ'। নুরুল হুদার মনে হয়, এ কথার মধ্য দিয়ে ছেলেটি যেন আলোচ্য কথাটিই বলতে চেয়েছে।

উত্তর

• মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিক থেকে উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি শাসকদের অপশাসন আর অন্যায়-অত্যাচারে এ দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে তারা নির্বিচারে গণহত্যা শুরু করে। সংগত কারণেই তাদের এই অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে নামে। • উদ্দীপকের গাজী রহমান পাকিস্তানি বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু প্রগতিশীল ও দেশপ্রেমিক বামপন্থি রাজনৈতিক সংগঠক কিরণ রায়ের সাথে কথা বলে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। একইভাবে 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা ভীতু স্বভাবের হলেও মিলিটারির অত্যাচারের মুখে তিনি সাহসী হয়ে ওঠেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিজের যোগাযোগের কথা অকপটে স্বীকার করেন। উভয় ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ তাদের এমন আচরণের কারণ। এ দিক থেকে উদ্দীপকের গাজী রহমানের সাথে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সাদৃশ্য রয়েছে।

উত্তর

• 'পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে জাহান্নামে পরিণত করেছে' উদ্দীপকের এ উক্তির মতো 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপটও ছিল একই রকম। • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। এসময় তাদের অন্যায়-অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। দেশজুড়েই যেন একধরনের অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে বাঙালিরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এবং জয়ী হয়। • উদ্দীপকে শওকত ওসমানের 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এ উপন্যাসে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সে সময় হানাদারদের হত্যা-নির্যাতনে পুরো দেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। এর ফলে মানুষের মনে যে ভীতির সৃষ্টি হয়, তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কোথাও মানুষের নিরাপত্তা ছিল না। এভাবে সমগ্র দেশই যেন জাহান্নামে পরিণত হয়। • 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। এর বাইরে মিলিটারির অত্যাচারের মুখে ভীতু নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার হওয়া এবং তার সাহসী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। এসবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। একইভাবে উদ্দীপকের বক্তব্যেও মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ পরিস্থিতির বাস্তবসম্মত বিবরণ তুলে ধরা হয়েছে, যা আলোচ্য গল্পে উঠে আসা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকেই তুলে ধরে।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।