উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'রেইনকোট' গল্পে উল্লিখিত পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধের কথা ফুটে উঠেছে। • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর অমানবিক অত্যাচার চালায়। তারা নির্বিচারে হত্যা করে এদেশের মানুষকে। কিন্তু মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিনিয়ে আনেন বাংলার স্বাধীনতা। • উদ্দীপকের কবিতাংশে হানাদারদের নির্মম অত্যাচারের দিকটি প্রতিফলিত হয়েছে। উঠে এসেছে তাদের ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের বিষয়টি। হানাদারদের এই বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। 'রেইনকোট' গল্পেও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার চিত্র প্রতিফলিত হয়েছে। হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নির্বিচারে মানুষ হত্যার কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পাকিস্তানি মিলিটারির আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় সারা দেশ। দীর্ঘ নয় মাস ধরে তাদের বর্বর নিপীড়ন আর হত্যাযজ্ঞ চলতে থাকে। এর জবাবে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ চালাতে থাকেন। তারা বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাই বলা যায়, উদ্দীপকে 'রেইনকোট গল্পে উল্লেখকৃত পাকিস্তানি বাহিনীর নিপীড়ন এবং মুক্তিযোদ্ধাদের অবদানের দিকটি ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর