"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা"- উদ্দীপকের এই বক্তব্যের মতো প্রতিরোধের চিত্র 'রেইনকোট' অনুপস্থিত- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: • "হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে।"-মন্তব্যটির সাথে আমি একমত। • পাকিস্তানি মিলিটারির সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাংলার দামাল ছেলেরা নিজেদের জীবন বাজি রেখে মাতৃভূমির মুক্তির জন্য লড়াই করেছেন। সর্বশক্তি দিয়ে তারা শত্রুদের প্রতিহত করেন। • উদ্দীপকে হানাদার বাহিনীর নির্মম অত্যাচার বর্ণনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তারা আপ্রাণ লড়াই করেন পাকিস্তানি বাহিনীর সাথে। বাঙালি জাতির সাহসিকতার পরিচয় 'রেইনকোট' গল্পেও পাওয়া যায়। কলেজ শিক্ষক নুরুল হুদার শ্যালক মিন্টু একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের শেষদিকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা"- উদ্দীপকের এই বক্তব্যের মতো …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর