উদ্দীপকের 'যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে' সেই চরিত্রের সাথে 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? কীভাবে?
উত্তর: • উদ্দীপকের 'যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছেন' সেই চরিত্রের সঙ্গে 'রেইনকোট' গল্পের প্রিন্সিপ্যাল ড. আফাজ আহমদের সাদৃশ্য রয়েছে। • 'মুক্তিযুদ্ধের সময় বাংলার বুদ্ধিজীবীরা বিরাট ভূমিকা রেখেছে।' তবে এর ব্যতিক্রমও ছিল। অনেক বুদ্ধিজীবী দেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়েছিল। • 'রেইনকোট' গল্পে লেখক মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের চিত্র তুলে ধরেছেন। গল্পে দেখা যায়, পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবীদের ওপর অত্যাচার করে। তবে ড. আফাজ আহমদ ছিলেন পাকিস্তানিদের পক্ষে। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বড়কর্তাদের এ দেশের শহিদ মিনারগুলো ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিলেন। তার এমন ঘৃণ্য আচরণ উদ্দীপকের যারা পাকিস্তানিদের পক্ষে বিবৃতি দিয়েছে তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা চায়নি কোনোভাবেই দেশ ভাগ হোক। সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানের সমস্ত খারাপ কর্মকান্ডে তারা সহযোগিতা করেছে। তাদের এরূপ আচরণের রূপটিই 'রেইনকোট' গল্পের প্রিন্সিপ্যাল আফাজ আহমদের মধ্যে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের 'যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছে' সেই চরিত্রের সাথে …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর