শেয়ারFacebookWhatsApp

“মুক্তিযুদ্ধে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।"- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: দেশের প্রতি গভীর- অনুরাগ ও ভালোবাসার দিক বিচেনায় "মুক্তিযুদ্ধে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে ট্র্যান্সফর্মার ধ্বংসের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য কলেজের অধ্যক্ষ পিয়ন পাঠিয়ে শিক্ষক নুরুল হুদাকে জরুরিভাবে কলেজে উপস্থিত হতে বলেন। সকাল থেকে বৃষ্টি' থাকায় মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা কলেজে যাওয়ার পথে পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতন ও নিষ্ঠুরতা বুঝতে পারে। কলেজে যাওয়ার পাকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে মুক্তিযোদ্ধাদের খবর জানতে নুরুল হুদাকে নির্মম নির্যাতন করে। ছাদের আংটার সঙ্গে ঝুলিয়ে চাবুক মেরে রক্তাক্ত করলেও নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য দেয় না। উদ্দীপকে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে। এখানে পাকিস্তানি হানাদারদের নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে কিশোরী রাবেয়া তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়া। একদিন সেই গ্রামে হানাদার বাহিনী হানা দিলে রাবেয়ার মা রাবেয়াকে পালিয়ে যেতে বলে। রাবেয়ার বেঁচে থাকার মধ্যে তাঁর মা স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকার কথা ভাবে। বাবেয়া তখন পালিয়ে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ, স্বাধীনতার স্বপ্ন রাবেয়াকে সাহসী করে তোলে। উদ্দীপকের রাবেয়ার এই সাহসী চেতনা, 'রেইনকোট' গল্পের নুরুল হুদার হঠাৎ সাহসী হওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় তাদেরকে অনেকবার বাসা বদল করতে হয়েছে। ভীতু নুরুল হুদা আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে হত্যা করা প্রত্যক্ষ করেছেন দেশের লোকদের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় ভীতু নুরুল হুদা ভেতরে ভেতরে নিজেকে মুক্তিযোদ্ধা ভেবে সাহসী হয়ে ওঠেন। তখন তার কাছে চাবুকের আঘাত স্রেফ উৎপাত বলে মনে হয়। তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হয়ে ওঠেন। এসব ঘটনা তাকে দেশের প্রতি অনুরাগী করেছে। উদ্দীপকের রাবেয়াও দেশের প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

“মুক্তিযুদ্ধে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া …

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় কিশোরী রাবেয়া মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়। চারিদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট আর নারীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে "তুই পালা, মা! তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে।” রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়।

Sylhet · 2025

উত্তর

উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

উত্তর

'রেইনকোট' গল্পে ইসহাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ পাকিস্তানের ঘোর সমর্থক হওয়ায় এবং উর্দু বলতে পারায়। 'রেইনকোট' গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভীতিকর পরিস্থিতি বর্ণিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার-নির্যাতনের ভয়ে এদেশের মানুষ সব সময় তটস্থ থাকত। সেই সময় পাকিস্তানিদের সহযোগীদের তারা ভীষণ ভয় করত। কারণ পাকিস্তানের সমর্থক হলেই সে যে শ্রেণি-পেশারই হোক না কেন, বাঙালির ওপর তার ক্ষমতার অপব্যবহার শুরু করেছে এবং তার সেই অপকর্মের সমর্থন করেছে পাকিস্তানি সেনারা। 'রেইনকোট' গল্পের প্রিন্সিপালের সামান্য পিয়ন ইসহাক উর্দু বলতে পারায় এবং পাকিস্তানের ঘোর সমর্থক হওয়ায় তার ভয়ে সবাই ভীত থাকত।

উত্তর

উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সঙ্গে পাকিস্তানি মিলিটারিদের নির্মম অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। 'রেইনকোট' গল্পে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। এ গল্পে কলেজ শিক্ষক নুরুল হুদার -জবানিতে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে। -গেরিলা মুক্তিযোদ্ধারা শ্রমিকের ছদ্মবেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বৈদ্যুতিক ট্র্যান্সফর্মার ধ্বংস করে দিয়েছে। এতে কলেজ শিক্ষক নুরুল হুদাকে সন্দেহ করে পাকিস্তানি সেনা অফিসাররা তাকে সন্দেহ করে। উদ্দীপকে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডব ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে কিশোরী রাবেয়া তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি, গ্রামে আশ্রয় নেয়। চারদিকে পাকিস্তানি বাহিনীর নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। তারা লুটপাট ও মানুষ হত্যা করে এক অমানবিক তাণ্ডব শুরু করে। উদ্দীপকের এই বিষয়টি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা নুরুল হুদাকে কলেজে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ছাদের আংটায় ঝুলিয়ে তাকে নির্মম নির্যাতন চালায়। নির্যাতন - করলেও কোনো তথ্য ও দেয়নি। তখন ঢাকায় পাকিস্তানিরা মিলিটারিরা যেখানে সেখানে মানুষকে হত্যা করে ফেলে রাখে।

উত্তর

দেশের প্রতি গভীর- অনুরাগ ও ভালোবাসার দিক বিচেনায় "মুক্তিযুদ্ধে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে ট্র্যান্সফর্মার ধ্বংসের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য কলেজের অধ্যক্ষ পিয়ন পাঠিয়ে শিক্ষক নুরুল হুদাকে জরুরিভাবে কলেজে উপস্থিত হতে বলেন। সকাল থেকে বৃষ্টি' থাকায় মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা কলেজে যাওয়ার পথে পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতন ও নিষ্ঠুরতা বুঝতে পারে। কলেজে যাওয়ার পাকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে মুক্তিযোদ্ধাদের খবর জানতে নুরুল হুদাকে নির্মম নির্যাতন করে। ছাদের আংটার সঙ্গে ঝুলিয়ে চাবুক মেরে রক্তাক্ত করলেও নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য দেয় না। উদ্দীপকে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে। এখানে পাকিস্তানি হানাদারদের নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে কিশোরী রাবেয়া তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়া। একদিন সেই গ্রামে হানাদার বাহিনী হানা দিলে রাবেয়ার মা রাবেয়াকে পালিয়ে যেতে বলে। রাবেয়ার বেঁচে থাকার মধ্যে তাঁর মা স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকার কথা ভাবে। বাবেয়া তখন পালিয়ে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ, স্বাধীনতার স্বপ্ন রাবেয়াকে সাহসী করে তোলে। উদ্দীপকের রাবেয়ার এই সাহসী চেতনা, 'রেইনকোট' গল্পের নুরুল হুদার হঠাৎ সাহসী হওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় তাদেরকে অনেকবার বাসা বদল করতে হয়েছে। ভীতু নুরুল হুদা আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে হত্যা করা প্রত্যক্ষ করেছেন দেশের লোকদের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় ভীতু নুরুল হুদা ভেতরে ভেতরে নিজেকে মুক্তিযোদ্ধা ভেবে সাহসী হয়ে ওঠেন। তখন তার কাছে চাবুকের আঘাত স্রেফ উৎপাত বলে মনে হয়। তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হয়ে ওঠেন। এসব ঘটনা তাকে দেশের প্রতি অনুরাগী করেছে। উদ্দীপকের রাবেয়াও দেশের প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-

যশোর বোর্ড

  • গেরিলা
  • মিসক্রিয়ান্ট
  • জেনারেল
  • শহিদ মিনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

  • পরিকল্পনা
  • আয়োজন
  • আরাম
  • পূর্বপ্রস্তুতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?

  • ড. আফাজ আহমদ
  • আকবর সাজিদ
  • ইসহাক মিয়া
  • আবদুস সাত্তার মৃধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

  • সাধারণ বিবৃতি
  • আলাপচারিতা
  • তর্ক করা
  • উপস্থিত থাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?

  • বাংলা
  • কেমিস্ট্রি
  • হিস্ট্রি
  • জিওগ্রাফি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে?

  • আফাজ উদ্দীনের
  • নুরুল হুদার
  • আকবর সাজিদের
  • আব্দুস সাত্তার মৃধার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?

  • দ্য টাইমস
  • আকাশবাণী
  • বিবিসি
  • রয়টার্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

  • অন্য ঘরে অন্য সবর
  • খোয়াবি
  • দুধ ভাতে উৎসাহ
  • জাল স্বপ্ন স্বপ্নের জাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

যশোর বোর্ড

  • আব্দুস সাত্তার
  • আকবর সাজিদ
  • আফাজ আহমদ
  • ইসহাক মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?

  • মাঠ পেরিয়ে ডান দিকে
  • মাঠ পেরিয়ে বাম দিকে
  • মাঠের সামনের দিকে
  • মাঠের পেছন দিকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?

  • আবদুস সাত্তার মৃধা
  • ড. আফাজ আহমদ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • নুরুল হুদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহিদ মিনার কীসের প্রতীক?

  • বাঙালি জাতীয়তাবাদের বিকাশের প্রতীক
  • বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক
  • বাঙালির প্রতিবাদের প্রতীক
  • বাঙালির বীরত্বের প্রতীক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-'সব ভেস্তে দিল'- এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?'রেইনকোট' গল্পে কে এখন দিন-রাত উর্দুতে কথা বলে?'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?'আব্দুস সাত্তার মৃধা' কোন বিষয়ের প্রফেসর ছিলেন?বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। 'রেইনকোট' গল্পে ফরিদ সাহরংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়?'রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?'রেইনকোট' গল্পে কে এপ্রিলের পুরু থেকে বাংলা বলা ছেড়েছে?'রেইনকোট' গল্পে প্রিনসিপালের কোয়ার্টারটি কোথায়?কার জবানিতে 'রেইনকোট' গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে?'পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও।'- বাক্যটিতে শহি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।