উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পের পরিস্থিতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত কলেজের পরিস্থিতির মিল রয়েছে। 'রেইনকোট' গল্পে লেখক মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা বর্ণনা করেছেন। কলেজে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প স্থাপন করেছে। ক্লাস বন্ধ, কেননা শিক্ষার্থীরা কলেজে যায় না। তবুও কলেজ খোলা। শিক্ষকদের হাজিরা দিতে হয়। তাও বহু শিক্ষক গাঢাকা দিয়েছেন। কিন্তু নুরুল হুদা প্রতিদিন সময় মতো কলেজে যান। উদ্দীপকে এদেশের কোনো এক জায়গায় ইউনিয়ন বোর্ড অফিস খোলা রাখার বিষয় বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন খোলা থাকা এই বোর্ড অফিসের কর্মচারী কলিমদ্দি দফাদার। যদিও এমন অবস্থায় বা যুদ্ধ পরিস্থিতিতে ইউনিয়ন বোর্ড অফিস খোলা থাকার কথা নয়, তবুও জোর করেই তা খোলা রাখা হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বাররা কেউ সেখানে আসেন না। তাদের অনেকেই আত্মগোপন করে আছেন। অথচ সেখানে কলিমদ্দি দফাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিস খোলা রাখার। উদ্দীপকের বোর্ড অফিস খোলা রাখার এ বিষয়টি 'রেইনকোট' গল্পে কলেজ খোলা রাখার সঙ্গে একসূত্রে গাঁথা। কারণ উভয় ক্ষেত্রেই পাকিস্তানি মিলিটারির প্রভাব রয়েছে। এ দিক থেকে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত কলেজ খোলা রাখার পরিস্থিতির মিল রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পের পরিস্থিতি বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর