উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপক ও 'রেইনকোট' গল্প ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'রেইনকোট' গল্পটিতে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এ দেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা দেখা যায়। উদ্দীপকের কবিতাংশে সাকিনা বিবি ও হরিদাসীরা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে স্বজন হারিয়েছে, নির্যাতিত হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে। হানাদাররা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাদের অত্যাচার-নির্যাতন ও গণহত্যার দিকটি 'রেইনকোট' গল্পেও প্রতিফলিত হয়েছে। মসজিদের মুয়াজ্জিন-সাহেবকে তারা আজানরত অবস্থায় গুলি করে মেরে ফেলে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, শহরের বস্তিতে আগুন লাগিয়ে দেয়, মেয়েদের ধরে নিয়ে যায়। এভাবেই উদ্দীপক ও 'রেইনকোট' গল্প মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর