"বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুর দিক থেকে "বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য" মন্তব্যটি যথার্থ। 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে বিধৃত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকার মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র। তবে গেরিলা পদ্ধতিতে প্রতিরোধের মাধ্যমে বাংলার দামাল ছেলেদের সাহসিকতার চিত্রও দেখা যায়। উদ্দীপকে পরম আকাঙ্ক্ষার বিষয় স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষের অবর্ণনীয় ত্যাগ স্বীকারের কথা বলা হয়েছে। সাকিনা বিবি ও হরিদাসীরা পাকিস্তানি বাহিনীর অত্যাচারে স্বজন হারিয়েছে, নির্যাতিত হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে। হানাদার সেনারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। ছাত্রাবাস, বস্তি সবকিছুতেই সেনারা মেশিনগান তাক করেছে। 'রেইনকোট' গল্পের হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র এখানে প্রকাশিত হয়েছে। পাশাপাশি স্বাধীনতাকে পেতে মানুষের ত্যাগের মহিমাও প্রকাশিত হয়েছে। 'রেইনকোট' গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্যে নুরুল হুদার মধ্যে সঞ্চারিত উষ্ণতা, সাহস ও দেশপ্রেম তুলে ধরা হয়েছে। নুরুল হুদার শ্যালক মিন্টু মুক্তিযোদ্ধা। তার দেশমাতৃকার জন্য ত্যাগ নুরুল হুদার মধ্যেও চেতনা সঞ্চার করে। তাই তো কলেজে মিলিটারি ক্যাম্পে গেরিলা হামলারকারীর সহযোগী সন্দেহে নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচারেও তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার আঁতাঁতের কথা প্রকাশ করেন না। তাই বলা যায় যে, উদ্দীপকে বাঙালিদের আত্মত্যাগের কথা আছে আর 'রেইনকোট' গল্পে আত্মত্যাগ ও স্বদেশপ্রেমের নজির স্থাপিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
"বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য।”- মন্…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর