উদ্দীপকের রাজাকার রহিম মোল্লার সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: • উদ্দীপকের রাজাকার রহিম মোল্লার সাথে 'রেইনকোট' গল্পের প্রিনসিপ্যাল ড. আফাজ আহমদের সাদৃশ্য রয়েছে। • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশীয় কিছু লোক পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে। তারা বাঙালি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করত। ইতিহাসে এরা রাজাকার নামে পরিচিত।' • 'রেইনকোট' গল্পে প্রিনসিপ্যাল ড. আফাজ আহমেদ মুক্তিযোদ্ধাদের খবরাখবর সংগ্রহ করতেন, সন্দেহভাজন সকল শিক্ষককে ডেকে এনে পাকিস্তানিদের হাতে তুলে দেন, যাতে গোপন তথ্য পেতে পারেন। পাকিস্তানকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করেন ড. আফাজ আহমদ। এমনকি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহিদ মিনার ধ্বংস করারও পরামর্শ দেন। উদ্দীপকেও দেখা যায়, রাজাকার রহিম মোল্লার সহায়তায় পাকিস্তানিরা কৃষক ছোয়াব আলীকে তার জামাতা ও ছেলের খোঁজে অমানবিক নির্যাতন করে। তাই বলা যায়, উদ্দীপকের রাজাকার রহিম মোল্লার সাথে 'রেইনকোট' গল্পের ড. আফাজ আহমদের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
উদ্দীপকের রাজাকার রহিম মোল্লার সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ চ…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর