'রেইনকোট' গল্পের নুরুল হুদা ও উদ্দীপকের ছোয়াব আলীর মতো সাধারণ মানুষের আত্মত্যাগই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: • 'রেইনকোট' গল্পের নুরুল হুদা ও উদ্দীপকের ছোয়াব আলীর মতো সাধারণ মানুষের আত্মত্যাগই বাংলাদেশর স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে। মন্তব্যটি যথার্থ। • প্রকৃত দেশপ্রেমিকরা দেশের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থাকেন। তারা দেশের স্বাধীনতা, সুরক্ষা এবং অগ্রগতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হন না। • 'রেইনকোট' গল্পের নুরুল হুদা একজন নিরীহ ও ভীতু প্রকৃতির মানুষ। পেশায় কলেজের শিক্ষক। কলেজের গেটে বোমা হামলার ঘটনায় পাকিস্তানি বাহিনী কলেজের শিক্ষকদের তলব করে। তাদের মধ্যে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হয়। কলেজে যাওয়ার সময় তিনি তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরে যান। মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরে তার মধ্যে সাহস ও দেশপ্রেম জাগ্রত হয়। মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও তাকে অমানবিক নির্যাত সহ্য করতে হয়। তবুও তিনি শ্যালকের খবর বলে দেননি। • 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সাথে উদ্দীপকের কৃষক ছোয়াব আলীর মিল রয়েছে। অতি সাধারণ কৃষক হওয়া সত্ত্বেও তাকে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়। তার জামাতা ও ছেলের খোঁজ পাওয়ার জন্য বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবুও ছোয়াব আলী সব মুখ বুজে সহ্য করে। মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য বলে দেয় না। ছোয়াব আলীর মতো এমন অসংখ্য সাধারণ মানুষ মহান মুক্তিযুদ্ধে তাদের জীবন বিপন্ন করেছে। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য লড়ে গিয়েছে। অপশক্তির কাছে মাথানত করেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল
'রেইনকোট' গল্পের নুরুল হুদা ও উদ্দীপকের ছোয়াব আলীর মতো সাধারণ মানুষ…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর